advertisement

ঘন্টার পর ঘন্টা ঘোলা জল হাতড়েই ওঁদের জীবিকা! রোগভোগের হাতছানি উপেক্ষা করে ঘুরছে সংসারের চাকা, টিকিয়াপাড়ার 'এই' আজব পেশার কথা শুনেছেন?

Last Updated:

Tikiapara: একটানা কয়েক ঘণ্টা বুক সমান জলে দাঁড়িয়ে রুটি-রুজি রোজগার করছেন তাঁরা। হাওড়ার টিকিয়াপাড়া রেললাইনের ধারে কয়েকশো মানুষ এক আজব পেশার সঙ্গে যুক্ত। দিনের শেষে আয় হয় ৪০০ থেকে ৫০০ বা ৬০০ টাকা। জানেন কী করেন তাঁরা?

+
টিকিয়াপাড়ায়

টিকিয়াপাড়ায় এক অদ্ভুত পেশা

হাওড়া, রাকেশ মাইতি: পেটের টানে মানুষকে জীবিকা নির্বাহের জন্য বেছে নিতে হয় কঠিন পথ। আমরা কথা বলছি সেই সমস্ত মানুষদের সম্বন্ধে যারা প্রতিনিয়ত সংসারের খরচ জোগাতে হাড়ভাঙা পরিশ্রম করে চলেছেন। একটানা কয়েক ঘণ্টা বুক সমান জলে দাঁড়িয়ে রুটি-রুজি রোজগার করছেন তাঁরা। হাওড়ার টিকিয়াপাড়া রেললাইনের ধারে কয়েকশো মানুষ এইভাবেই জীবিকার পথ বেছে নিয়েছেন। ধাতুর গুঁড়ো থেকে সংসার চালান টিকিয়াপাড়ার শত শত মানুষ।
বাংলা ও বাংলার বাইরে বিভিন্ন কারখানা থেকে ধুলো বা বর্জ্য মাটি বস্তায় ভরে নিয়ে আসেন মহাজনরা। সেই ধুলো-মাটি জলে ধুয়ে নিলে মাটি গলে যায়, আর নিচে পড়ে থাকে ধাতুর গুঁড়ো। সেই গুঁড়ো শুকিয়ে বিক্রির উপযোগী করা হয়। এভাবেই এক ফোঁটা ঘাম, এক চামচ ধাতু আর অসীম ধৈর্যের মিশেলে ঘোরে ওদের সংসারের চাকা।
advertisement
আরও পড়ুনঃ কারও পৌষ মাস কারও সর্বনাশ! উত্তরবঙ্গের দুর্যোগই ভাগ্য ফেরাচ্ছে ওঁদের, রাতারাতি লাখপতি! জানেন অগোচরে কী ঘটছে আলিপুরদুয়ারে?
প্রতিদিন সকাল ৮টা থেকে শুরু হয় এই কাজ। টানা কয়েক ঘণ্টা ধরে বুক সমান জলে দাঁড়িয়ে ধুলো ধুয়ে ধাতু আলাদা করেন শ্রমিকরা। দিনের শেষে আয় হয় ৪০০ থেকে ৫০০ বা ৬০০ টাকা। এই এলাকায় প্রায় পাঁচ শতাধিক পুরুষ ও নারী এই পেশার সঙ্গে যুক্ত।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে এই পরিশ্রম স্বাস্থ্যের জন্য একেবারেই প্রতিকূল। ধাতু মেশানো ঘোলা জল, রাসায়নিক বর্জ্য, ও অপরিষ্কার পরিবেশে সারাদিন কাজ করায় অনেকেই ত্বক ও শ্বাসযন্ত্রের রোগে ভোগেন। তবু পেটের দায়ে থেমে থাকে না তাঁদের লড়াই। এই মানুষগুলোর জীবনের গল্প শহরের ব্যস্ততার ভিড়ে হারিয়ে যায় প্রতিদিন। অথচ ওদের পরিশ্রমেই পুনর্জীবন পায় কারখানার বর্জ্য, আর টিকে থাকে অজস্র ক্ষুধার্ত পেট।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঘন্টার পর ঘন্টা ঘোলা জল হাতড়েই ওঁদের জীবিকা! রোগভোগের হাতছানি উপেক্ষা করে ঘুরছে সংসারের চাকা, টিকিয়াপাড়ার 'এই' আজব পেশার কথা শুনেছেন?
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement