advertisement

মোদির সফরের আগে শহরে ‘গো ব্যাক মোদি’ হোর্ডিং, ভিআইপি রোডের কেষ্টপুরে ছেয়ে গিয়েছে পোস্টার!

Last Updated:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরকে ঘিরে শহরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। কেষ্টপুরে 'গো ব্যাক মোদি' হোর্ডিং ও বিজেপির প্রচার বার্তা নিয়ে আলোচনা চলছে। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

মোদির সফরের আগে শহরে ‘গো ব্যাক মোদি’ হোর্ডিং, ভিআইপি রোডের কেষ্টপুরে ছেয়ে গিয়েছে পোস্টার!
মোদির সফরের আগে শহরে ‘গো ব্যাক মোদি’ হোর্ডিং, ভিআইপি রোডের কেষ্টপুরে ছেয়ে গিয়েছে পোস্টার!
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরকে ঘিরে শহরে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। সরকারি এবং দলীয়—এই দুই কর্মসূচিতে যোগ দিতে মোদির শহরে আসার কথা। তার আগে কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকায় রাজ্য বিজেপির তরফে একাধিক পোস্টার ও হোর্ডিং লাগানো হয়েছে, যেখানে বাংলার জন্য বিজেপি কী করতে চায় তা তুলে ধরা হয়েছে। তবে সেই হোর্ডিংয়ের অদূরেই ভিআইপি রোডের কেষ্টপুর এলাকায় ‘গো ব্যাক মোদি’ লেখা বড় বড় হোর্ডিং ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।
কলকাতা বিমানবন্দর লাগোয়া রাস্তাগুলিতে বিজেপির তরফে যে হোর্ডিং দেওয়া হয়েছে, সেখানে বাংলার উন্নয়ন, কেন্দ্রের বিভিন্ন প্রকল্প এবং বিজেপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে। কিন্তু তার খুব কাছেই কেষ্টপুরে দুটি বড় হোর্ডিং নজরে এসেছে, যেখানে ‘#Boycott BJP’ উল্লেখ করে ‘Go Back Modi’ লেখা হয়েছে। পাশাপাশি ওই হোর্ডিংয়ে দাবি করা হয়েছে, বাংলার মনীষী এবং আইকনদের অপমান যেন না করা হয়।
advertisement
advertisement
মোদির সফরের আগে শহরে ‘গো ব্যাক মোদি’ হোর্ডিং, ভিআইপি রোডের কেষ্টপুরে ছেয়ে গিয়েছে পোস্টার!
advertisement
শুধু তাই নয়, আরও একটি হোর্ডিংয়ে সরাসরি আর্থিক দাবিও তুলে ধরা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘Go Back Modi, বাংলার এক লক্ষ ৯৬ হাজার কোটি টাকা ফেরত দাও।’ এই দাবি ঘিরে রাজনৈতিক বার্তাও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। প্রধানমন্ত্রীর সফরের আগে এই ধরনের হোর্ডিং লাগানো হওয়ায় বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।
advertisement
বিমানবন্দর সংলগ্ন গুরুত্বপূর্ণ রাস্তায় পাশাপাশি দুটি ভিন্ন রাজনৈতিক বার্তা সম্বলিত হোর্ডিং থাকায় পথচারী ও যাত্রীদের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে। একদিকে বিজেপির প্রচার বার্তা, অন্যদিকে ‘গো ব্যাক মোদি’ লেখা প্রতিবাদী হোর্ডিং—এই দুই দৃশ্য একই এলাকায় দেখা যাওয়ায় বিষয়টি দ্রুতই শহরের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে কলকাতায় ইতিমধ্যেই প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে। তার মধ্যেই কেষ্টপুরে এই হোর্ডিং ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা তৈরি হওয়ার সম্ভাবনা দেখছেন রাজনৈতিক মহলের একাংশ। শহরে প্রধানমন্ত্রীর সফরের আগেই এই ঘটনা কার্যত রাজনৈতিক পারদ আরও চড়িয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মোদির সফরের আগে শহরে ‘গো ব্যাক মোদি’ হোর্ডিং, ভিআইপি রোডের কেষ্টপুরে ছেয়ে গিয়েছে পোস্টার!
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement