advertisement

স্পঞ্জ আয়রন কারখানায় ভয়াবহ দুর্ঘটনা! দুর্গাপুরে প্রাণ হারালেন বিহারের পরিযায়ী শ্রমিক, আহত আরও ৬

Last Updated:

দুর্গাপুরের একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় ভয়াবহ দুর্ঘটনায় ঝলসে মৃত্যু এক কর্মীর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ছয় কর্মী।

বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানা
বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানা
দুর্গাপুর, দীপিকা সরকার: দুর্গাপুরের একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় ভয়াবহ দুর্ঘটনায় ঝলসে মৃত্যু এক কর্মীর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ছয় কর্মী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুরের কমলপুর সংলগ্ন ওই বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায়। ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিশ। মৃত ঠিকা শ্রমিকের নাম নবীন কুমার (২৭)। তিনি বিহারের নাবাডা জেলার বাসিন্দা। ঘটনায় ক্ষতিপূরণের দাবি জানিয়েছে সহকর্মীরা সহ মৃতের পরিবার।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতের শিফটে অন্যান্য শ্রমিকদের সঙ্গে ওই স্পঞ্জ আয়রন কারখানায় কাজ করছিলেন নবীন কুমার। কর্মরত অবস্থায় গরম স্ল্যাগ ভর্তি ল্যাডেল থেকে গলন্ত স্ল্যাগ ছিটকে ঝলসে যায় নবীন কুমার। গুরুতর জখম হয় আরও ছয় শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ভর্তি করা হয় বিধাননগরের একটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে। মৃত শ্রমিকের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে।
advertisement
advertisement
মৃত শ্রমিকের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে তৃণমূল শ্রমিক সংগঠনের পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের কোর কমিটি। কোর কমিটির সদস্য বান্টি সিং বলেন, “একটি ঘটনা ঘটেছে। খবর পেয়েছি। এক ঠিকা শ্রমিকের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। মৃত শ্রমিকের পরিবার যাতে সঠিক ক্ষতিপূরণ পায় এবং পরিবারের একজন চাকরি পায় সেই ব্যবস্থা করব। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তার দাবি করব।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় তৃণমূল শ্রমিক নেতা নিখিল নায়েক জানান, “কারখানার গাফিলতির কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে। এর আগেও এমন একাধিক ঘটনা ঘটেছে এই কারখানায়। মৃত এবং জখমদের ক্ষতিপূরণের দাবি করেছি আমরা।” কারখানা কর্তৃপক্ষ সঞ্জয় গড়াই বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃত শ্রমিকের পরিবারকে অবশ্যই ক্ষতিপূরণ দেওয়া হবে। সেই বিষয়ে আলোচনা চলছে।”
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্পঞ্জ আয়রন কারখানায় ভয়াবহ দুর্ঘটনা! দুর্গাপুরে প্রাণ হারালেন বিহারের পরিযায়ী শ্রমিক, আহত আরও ৬
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement