advertisement

South 24 Parganas News: মশা মারতে রাসায়নিক তেল, ক্রিমের দিন শেষ! মথুরাপুরে 'মশার যম' তৈরির প্রক্রিয়া চলছে, যা সাড়া ফেলবে বাজারে

Last Updated:

South 24 Parganas News: মশা নিধনে ভেষজ ধূপ তৈরির প্রক্রিয়া চলছে মথুরাপুরে। ৩৫ জন মহিলাকে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই ধূপকাঠি তৈরি হলে বাজারে সাড়া পড়ে যাবে বলে মনে করছেন উদ্যোক্তারা।

+
মশা

মশা নিধনে ভেষজ ধূপ তৈরির প্রক্রিয়া চলছে মথুরাপুরে

মথুরাপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: মশা নিধনে ভেষজ ধূপ তৈরির প্রক্রিয়া চলছে মথুরাপুরে। ৩৫ জন মহিলাকে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই ধূপকাঠি তৈরি হলে বাজারে সাড়া পড়ে যাবে বলে মনে করছেন উদ্যোক্তারা।
এই ভেষজ ধূপকাঠি তৈরির জন্য প্রথমে মহিলাদের ধূপকাঠি তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই কাজ শেখার পর শুরু হবে আসল কাজ। তখন ভেষজ তেল ব্যবহার করে তৈরি হবে মশা নিধনের ভেষজ ধূপ।
আরও পড়ুনঃ ঘুরে দাঁড়িয়েছে বাংলার তাঁত শিল্প! বিয়ে, উৎসবে আধুনিক ডিজাইনের এই সমস্ত তাঁতের শাড়ি টেক্কা দিচ্ছে সিল্ককেও, দাম সাধ্যের মধ্যেই
বাজারে মশা তাড়াতে যে সমস্ত ধূপ ব্যবহার করা হয় সেই ধূপে ক্ষতির সম্ভাবনা প্রবল। মহিলাদের প্যাকেজিং, মার্কেটিং সমস্ত কিছু শেখানো হবে। দুই বছর ধরে প্রশিক্ষকরা দেখাবেন সমস্ত কাজ। এ প্রসঙ্গে রাখি পুরকাইত নামের এক মহিলা জানিয়েছেন, এই ভেষজ ধূপকাঠি তৈরি শিখে তারা সাবলম্বী হবেন। সেই সঙ্গে তারা ধূপকাঠি তৈরিও শিখছেন। এই কাজ শেখার পর তাদের ধূপের কারখানা তৈরি করার জন্য লোনও দেওয়া হবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ অতিরিক্ত ঠান্ডায় গর্ভবতী হনুমানের মৃত্যু! শ্রাদ্ধশান্তি, হরিনামের আয়োজন, শোকে বিহ্বল গোটা গ্রাম
এ নিয়ে উদ্যোক্তারা জানিয়েছেন, ‘এই ভেষজ ধূপকাঠি তৈরি হলে আমাদের দেশের ধূপকাঠি তৈরিতে বিভিন্ন কোম্পানিকে উৎসাহিত করা যেতে পারে। আর সেই সব ধূপকাঠি তৈরি করে লাভবান হবেন অনেকে। বিশেষকরে মহিলাদের প্রশিক্ষণ দিয়ে মশা মারার ধূপকাঠি তৈরি করা গেলে একদিকে তাদের আয়ের সুযোগ হবে, অপরদিকে মশা তাড়ানোর বিকল্প ব্যবস্থা হবে।’
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে বাজারে এমন ধূপকাঠি নেই বললেই চলে। তবে এই ধূপকাঠি তৈরি হলে আগামীদিনে ভাল সাড়া পড়বে এলাকায় তা আর বলার অপেক্ষা রাখে না।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: মশা মারতে রাসায়নিক তেল, ক্রিমের দিন শেষ! মথুরাপুরে 'মশার যম' তৈরির প্রক্রিয়া চলছে, যা সাড়া ফেলবে বাজারে
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে ! শীতের আমেজ ক্রমশ কমবে
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে ! শীতের আমেজ ক্রমশ কমবে
  • দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে !

  • শীতের আমেজ ক্রমশ কমবে

  • উত্তরবঙ্গে উইকেন্ডে সামান্য তাপমাত্রা বাড়তে পারে তাপমাত্রা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement