advertisement

Tant Sarees: ঘুরে দাঁড়িয়েছে বাংলার তাঁত শিল্প! বিয়ে, উৎসবে আধুনিক ডিজাইনের এই সমস্ত তাঁতের শাড়ি টেক্কা দিচ্ছে সিল্ককেও, দাম সাধ্যের মধ্যেই

Last Updated:

East Medinipur Tant Industry: নতুন করে ঘুরে দাঁড়িয়েছে পটাশপুরের তাঁতি পাড়ার শিল্পীরা। বাংলার ট্রেন্ডিং তাঁতের শাড়ি সহজেই টক্কর দিচ্ছে মেশিনারি ও সিন্থেটিক শাড়িকে। তাঁতি পাড়ায় মাত্র ৫০০ টাকা থেকেই তাঁতের শাড়ি পাওয়া যাচ্ছে।

+
তাঁত

তাঁত শিল্পী

পটাশপুর, পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: হারিয়ে যাওয়ার যুগেও নতুন করে ঘুরে দাঁড়িয়েছে তাঁতি পাড়ার শিল্পীরা। আধুনিক যান্ত্রিকতার যুগে হারিয়ে যেতে বসেছিল বাংলার তাঁত শিল্প। কিন্তু এবার বাংলার তাঁত শিল্প পাল্লা দিচ্ছে আধুনিক ডিজাইনের শাড়িকে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের চন্দনপুর গ্রামের তাঁতিপাড়ায় এখন বদলের হাওয়া। একসময় যেখানে হতাশা আর অনিশ্চয়তা গ্রাস করেছিল শিল্পীদের, সেখানে এখন নতুন স্বপ্ন। আধুনিক নকশা, রঙের বৈচিত্র্য আর সময়োপযোগী ডিজাইনে তৈরি হচ্ছে তাঁতের শাড়ি।
গ্রামের তাঁতিরা নিজেদের দক্ষতাকে নতুনভাবে তুলে ধরতে শুরু করেছেন। হারিয়ে যাওয়ার আশঙ্কা কাটিয়ে তাঁত আবার হয়ে উঠছে জীবিকার ভরসা। চন্দনপুর গ্রামের প্রায় দেড়’শ পরিবার সরাসরি তাঁত শিল্পের সঙ্গে যুক্ত। বছরের পর বছর ধরে তাঁতের কাজই তাদের প্রধান পেশা। কিন্তু মেশিনে তৈরি শাড়ির দাপটে একসময় এই শিল্প ধাক্কা খেয়েছিল। কাজ কমে যাচ্ছিল। আয় ছিল অনিশ্চিত।
advertisement
আরও পড়ুনঃ অতিরিক্ত ঠান্ডায় গর্ভবতী হনুমানের মৃত্যু! শ্রাদ্ধশান্তি, হরিনামের আয়োজন, শোকে বিহ্বল গোটা গ্রাম
অনেকেই পেশা বদলের কথা ভাবছিলেন। সংসার চালানো কঠিন হয়ে উঠেছিল। আধুনিকতার সঙ্গে তাল মেলাতে না পারার যন্ত্রণা ছিল শিল্পীদের চোখেমুখে। তবে পরিস্থিতি বদলাতে শুরু করেছে ধীরে ধীরে। নতুন উদ্যোগ আর পরিকল্পনায় আবার তাঁতের চাকা ঘুরছে নিয়মিত।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বছর শেষের রাতে পিকনিকে যুবককে পিটিয়ে খু*ন! পালিয়ে রেহাই নেই, পুলিশের জালে ২ অভিযুক্ত
এখন এই গ্রামের তাঁতিরা বাজারের ট্রেন্ড অনুযায়ী শাড়ি তৈরি করছেন। উৎসব, বিয়ে কিংবা নিত্য ব্যবহারের কথা মাথায় রেখে ডিজাইন করা হচ্ছে শাড়ি। রঙ ও বুননে আনা হয়েছে আধুনিক ছোঁয়া। তবুও বজায় রাখা হয়েছে ঐতিহ্যের স্বাদ। এই ট্রেন্ডিং তাঁত শাড়ি সহজেই টক্কর দিচ্ছে মেশিনারি ও সিন্থেটিক শাড়িকে। শুধু রাজ্যের বাজার নয়, এই শাড়ি এবার এক্সপোর্টের পথেও হাঁটছে। তার জন্য সরকারিভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে শিল্পীদের। সমিতির পক্ষ থেকেও নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ। বিপণন, প্যাকেজিং ও মানোন্নয়নে জোর দেওয়া হচ্ছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দামের দিকেও বিশেষ নজর রেখেছেন তাঁতিরা। সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই রাখা হয়েছে শাড়ির দাম। এখানে মাত্র ৫০০ টাকা থেকেই তাঁতের শাড়ি পাওয়া যাচ্ছে। আবার উচ্চমানের ডিজাইনার শাড়িও রয়েছে। এতে সব শ্রেণির ক্রেতাই আকৃষ্ট হচ্ছেন। কাজ বাড়ায় খুশি শিল্পীরা। ঘরে ফিরছে স্বস্তি। মুখে ফিরছে হাসি। চন্দনপুরের তাঁতিপাড়ায় এখন আর হতাশার ছবি নেই। নতুন করে আশার আলো দেখছে এই গ্রামের প্রতিটি তাঁতি পরিবার।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tant Sarees: ঘুরে দাঁড়িয়েছে বাংলার তাঁত শিল্প! বিয়ে, উৎসবে আধুনিক ডিজাইনের এই সমস্ত তাঁতের শাড়ি টেক্কা দিচ্ছে সিল্ককেও, দাম সাধ্যের মধ্যেই
Next Article
advertisement
PM Modi Brigade Rally: শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী, দুপুর থেকে বিকেল, কলকাতায় মোদির সফরসূচিতে কী কী থাকছে? দেখে নিন একনজরে
শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী, দুপুর থেকে বিকেল, কলকাতায় মোদির সফরসূচিতে কী কী থাকছে? দেখে নিন একনজরে
  • শনিবার কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিগেডে মেগা র‍্যালি

  • ০১:২০ তে কলকাতা বিমানবন্দরে অবতরণ

  • বেলা ০১:৫৫-এ গাড়িতে ব্রিগেডে যাবেন মোদি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement