advertisement

Darjeeling News: বছর শেষের রাতে পিকনিকে যুবককে পিটিয়ে খু*ন! পালিয়ে রেহাই নেই, পুলিশের জালে ২ অভিযুক্ত

Last Updated:

Darjeeling News: ৩১ ডিসেম্বর বছর শেষের রাতে বাগডোগরা পুটিমারিতে পিকনিক চলাকালীন বচসার মাঝে এক যুবককে পিটিয়ে মারার ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করল বাগডোগরা থানার পুলিশ।

গ্রেফতার প্রতীকী ছবি
গ্রেফতার প্রতীকী ছবি
বাগডোগরা, দার্জিলিং, বিশ্বজিৎ মিশ্র: পিকনিকের বচসায় পিটিয়ে মারার ঘটনায় সাফল্য পেল পুলিশ। বাগডোগরা পুটিমারিতে নিখিল লোহারকে পিটিয়ে মারার ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করল বাগডোগরা থানার পুলিশ। ধৃতদের নাম বিট্টু সাহানি ও নিতেশ কুয়ার।
জানা গিয়েছে, গত ৩১ ডিসেম্বর বছর শেষের রাতে বাগডোগরা পুটিমারিতে পিকনিক চলাকালীন বচসায় জড়িয়ে পড়েন নিখিল লোহার ও পিকনিক দলের কয়েকজন যুবক। অভিযোগ উঠে, বচসার মাঝেই নিখিলকে বেধরক মারধর করে অভিযুক্তরা। এমনকি মারধরের জেরে বুকের হাড় ভেঙে যায় যুবকের। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় নিখিল লোহারের।
advertisement
আরও পড়ুনঃ কনকনে ঠান্ডায় কাকভোরে প্রাক্তন সেনাকর্মীর বাড়ির সিঁধ কাটল চোর! ৩০ লক্ষ টাকার সামগ্রী উধাও, রেইকি করে ‘বড় দাঁও’
এই ঘটনায় অভিযোগ দায়ের করেন মৃতের স্ত্রী অষ্টমী লোহার। ঘটনার পর গা ঢাকা দেয় অভিযুক্তরা। অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করে বাগডোগরা থানার পুলিশ। সোমবার রাতে বাগডোগরা তারবান্দা এলাকা থেকে বিট্টু ও নিতেশকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত বাকিদের খোঁজে তল্লাশি জারি রেখেছে পুলিশ। ধৃতদের রিমান্ডে নিয়ে গোটা ঘটনার তদন্তে নামবে পুলিশ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling News: বছর শেষের রাতে পিকনিকে যুবককে পিটিয়ে খু*ন! পালিয়ে রেহাই নেই, পুলিশের জালে ২ অভিযুক্ত
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement