advertisement

South 24 Parganas News: মোটর ভ্যানে ৫০ যাত্রী! বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত ১, আহত অনেক

Last Updated:

South 24 Parganas News: গভীর রাতে বিয়ে বাড়ি থেকে খাওয়া-দাওয়া করে বাড়ি ফেরার পথে ঘটলো মর্মান্তিক দুর্ঘটনা। কুলতলি থানা এলাকার ১১ সুরেন বাবুরচক নম্বর থেকে একটি বিয়ে বাড়ির দল জয়নগর থানার বিশ্বাসচকের বিয়ে বাড়িতে এসেছিল।

পুকুর থেকে তোলা হচ্ছে দুরঘত্নাগ্রস্থ গাড়ি
পুকুর থেকে তোলা হচ্ছে দুরঘত্নাগ্রস্থ গাড়ি
দক্ষিণ ২৪ পরগনা জয়নগর, সুমন সাহা: গভীর রাতে বিয়ে বাড়ি থেকে খাওয়া-দাওয়া করে বাড়ি ফেরার পথে ঘটলো মর্মান্তিক দুর্ঘটনা। কুলতলি থানা এলাকার ১১ সুরেন বাবুরচক নম্বর থেকে একটি বিয়ে বাড়ির দল জয়নগর থানার বিশ্বাসচকের বিয়ে বাড়িতে এসেছিল। এরপর তারা ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করার পর বাড়ি ফিরছিলেন মোটর ভ্যানে করে। সেই সময় হঠাৎ বকুলতলা থানা এলাকা নওপুকুরিয়াতে মোটর ভ্যানের চাকা বাস্ট করে।
এরপর গাড়ি চালক নিয়ন্ত্রণ না করতে পেরে পুকুরে গিয়ে পড়ে। গাড়িতে প্রায় ২৫ থেকে ৩০ জন লোক ছিল। এলাকাবাসী খবর পেয়ে ছুটে আসে। সবাই মিলে উদ্ধার কাজে হাত মেলায়। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না, প্রাণ চলে গেল নীলরতন মন্ডল (৬৫)  নামে এক নিমন্ত্রিতের। এছাড়া ও বেশ কয়েকজন আহত হন, তার মধ্যে একজনের অবস্থা গুরুত্ব তাদেরকে স্থানীয় একটি নার্সিংহোমে চিকিৎসা করানোর পর। একজনের অবস্থা আশঙ্কা জনক হয় তাকে বারাইপুর হাসপাতালে রেফার করা হয়।
advertisement
advertisement
ঘটনার খবর পেয়ে ছুটে আসে বকুলতলা থানার পুলিশ। এরপর বেশ কিছুক্ষণ পুলিশ ওই পুকুরে জাল ফেলে আর কোনও ব্যক্তি আছে কিনা তা জানার জন্য। এরপর ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে প্রথমে নিমপীঠ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় তারপর তাকে ময়নাতদন্তের জন্য কলকাতায় পাঠানো হয়। কীভাবে এই ঘটনা ঘটলো সেই পুরো ঘটনার তদন্ত করছে বকুলতলা থেকে পুলিশ। শুভাশিস মণ্ডল জানান, “বিয়ে বাড়ি থেকে মোটর ভ্যানে করে বাড়ি ফিরছিলাম আমরা। আমি ওই মোটর ভ্যানের সামনে ছিলাম। হঠাৎ করে দেখি ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে নেমে গিয়েছে। এরপর তৈরি করি আমরা ভ্যানটিকে পুকুর থেকে উদ্ধার করার চেষ্টা করি স্থানীয়রা ছুটে আসে। পুকুর থেকে ভ্যানটিকে উদ্ধার করে দেখতে পাই বেশ কয়েকজন আহত হয়েছে। ভ্যানের নিচে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দা রবিন মণ্ডল জানান, “রাতের মোট ৫০ জন বিয়ে বাড়ি থেকে মোটর ভ্যানে করে বাড়ি ফেরার পথে একটি মোটর ভ্যান বিকট আওয়াজ করে যাত্রী-সহ পুকুরে নেমে যায়। এরপর আমরা পৌঁছয় এবং মোটর ভ্যান-সহ যাত্রীদেরকে আমরা উদ্ধার করি। এই দুর্ঘটনার জেরে একজনের মৃত্যু হয়েছে। অতিরিক্ত যাত্রী নিয়ে যাওয়ার কারণে এই দুর্ঘটনা।”
advertisement
এ বিষয়ে বারুইপুরের এসডিপিও অভিষেক রঞ্জন জানান, “জয়নগরের কাছে একটি মোটর ভ্যান বেশ কয়েকজন যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। স্থানীয় বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মোটর ভ্যানটিকে ভাড়া করে গন্তব্য স্থলের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা শিকার হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইতিমধ্যে পাঠানো হয়েছে। এর পাশাপাশি সম্পূর্ণ বিষয় খতিয়ে রাখা হচ্ছে।”
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: মোটর ভ্যানে ৫০ যাত্রী! বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত ১, আহত অনেক
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement