advertisement

Nurse death mystery: সিঙ্গুরে নার্সের রহস্যমৃত্যুর ঘটনা, কী ভাবে মৃত্যু? সব ফাঁস ময়নাতদন্তের রিপোর্টে

Last Updated:

Nurse death mystery: সিঙ্গুরে নার্সের রহস্যমৃত্যুর ঘটনায় পরিবারের দাবি মেনে এইমসে হয়েছিল ময়নাতদন্ত। ইতিমধ্যে ময়নাতদন্তের রিপোর্টে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার তত্ত্বই জোরালো বলে খবর।

কী ভাবে মৃত্যু সিঙ্গুরে নার্সের?
কী ভাবে মৃত্যু সিঙ্গুরে নার্সের?
রানা কর্মকার, কল্যাণী: সিঙ্গুরে নার্সের রহস্যমৃত্যুর ঘটনায় পরিবারের দাবি মেনে এইমসে হয়েছিল ময়নাতদন্ত। ইতিমধ্যে ময়নাতদন্তের রিপোর্টে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার তত্ত্বই জোরালো বলে খবর।
গত ১৪ অগাস্ট, অর্থাৎ বৃহস্পতিবার সিঙ্গুরের বোড়াই নার্সিংহোমের চারতলা থেকে উদ্ধার হয়েছিল দীপালি জানা নামে এক নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ৷ তারপর, ১৬ অগাস্ট কল্যাণীর এইমসে ময়নাতদন্ত করা হয়েছিল। মৃতের পরিবারের দাবি মেনে এইমসে ময়নাতদন্ত হয়েছিল ৪ জন ফরেনসিকের সিনিয়র ডাক্তারের উপস্হিতিতে, সেই সঙ্গে ম‍্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিডিওগ্রাফি হয়েছিল গোটা ঘটনার।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের রিপোর্টে ‘Antemortem Hanging’ শব্দবন্ধের উল্লেখ করা রয়েছে। যা দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল এই তত্ত্বই জোরালো হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি জানা গিয়েছে, তার শরীরে কোনও আঘাতের চিহ্ন এবং শারীরিক নির্যাতনের কোনও চিহ্ন ছিল না। পাশাপাশি ধৃত প্রেমিক রাধাগোবিন্দ ঘটনের মোবাইল ফোনের খোঁজের চেষ্টা করছে সিঙ্গুর থানার পুলিশ।
advertisement
সূত্রের খবর, ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ রয়েছে, “The cause of death is asphyxia arising as a complication of antemortem hanging. However, viscera has been preserved to rule out the concomitant intoxication/poisoning…”
প্রসঙ্গত, নার্সের মৃত্যু ঘিরে চরমে উঠেছিল রাজনৈতিক তরজা। খুনের অভিযোগও উঠেছিল, পুলিশ নার্সিং হোমের মালিক এবং প্রেমিক সুবীর ঘোড়া এবং রাধাগোবিন্দ ঘটনকে গ্রেফতারও করা হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nurse death mystery: সিঙ্গুরে নার্সের রহস্যমৃত্যুর ঘটনা, কী ভাবে মৃত্যু? সব ফাঁস ময়নাতদন্তের রিপোর্টে
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement