advertisement

খোলা আকাশে এখন ক্লাসরুম, পাড়ার দাদা-দিদিরাই শিক্ষক-শিক্ষিকা ! লকডাউনে অন্য শিক্ষক দিবস

Last Updated:

শিক্ষক দিবসে শিক্ষকদের কাছে না পেলেও আজকে গ্রামের দিদি ও দাদারাই তাদের কাছে হয়ে উঠেছেন প্রকৃত শিক্ষক।

Dipak Sharma
#আসানসোল: করোনার  আবহে শিক্ষক-শিক্ষিকাদের দেখা নেই। বিশেষ করে সরকারি স্কুলগুলিতে এ সময় আর্থিক ভাবে পিছিয়ে পরা দুঃস্থ ছাত্র-ছাত্রীদের শিক্ষক-শিক্ষিকা হয়ে উঠেছেন পাড়ার দাদাদিদিরা । করোনা আবহে লকডাউনের কারণে স্কুল বন্ধ রয়েছে। এ দিকে অললাইনের ক্লাসের সুযোগ সুবিধাও নেই পিছিয়ে গ্রামের পড়ুয়াদের। তার জেরে পড়াশোনা বন্ধের পথে। তখনই গ্রামের দিদি ও দাদারা শিক্ষক হয়ে উঠে এল তাদের কাছে। তাঁরা ব্ল্যাকবোর্ড ও হাতে চক নিয়ে পড়াশোনা করাচ্ছেন এই পড়ুয়াদের। শিক্ষক দিবসে শিক্ষকদের কাছে না পেলেও আজকে গ্রামের দিদি ও দাদারাই তাদের কাছে হয়ে উঠেছেন প্রকৃত শিক্ষক। এই দৃশ্য দেখা গেল আসানসোলের পলাশডিহার ভুঁইয়া পাড়ায়।
advertisement
advertisement
এ দিন এলাকায় গিয়ে দেখা গেল খোলা আকাশের নিচে পড়ুয়াদের পঠন পাঠন চলছে। দিদি ও দাদার শিক্ষক হয়ে পড়ুয়াদের পড়াচ্ছেন। যদি এই শিক্ষা না পেত, তাহলে হয়তো পড়াশোনা থেকে বঞ্চিত হয়ে যেত এই দুঃস্থ পড়ুয়ারা। তাই তাদের শিক্ষা দিতে শিক্ষক দিবসের দিনে এগিয়ে এলেন দিদি ও দাদারা। এই শিক্ষা পেয়ে খুশি পড়ুয়ারা। এর পাশাপাশি আসানসোলে আরও বিভিন্ন এলাকায় পিছিয়ে পড়া পড়ুয়াদের এইভাবে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে। বোলপুরে ছাতিম গাছের তলায় খোলা আকাশের নিচে পঠন-পাঠন শুরু করেছিলেন কবিগুরু । করোনা আবহে খোলা আকাশের নিচে এখন ক্লাসরুম তৈরি করেছেন পাড়ার দাদা-দিদিরা ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
খোলা আকাশে এখন ক্লাসরুম, পাড়ার দাদা-দিদিরাই শিক্ষক-শিক্ষিকা ! লকডাউনে অন্য শিক্ষক দিবস
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement