Toto Mishap: নিষেধাজ্ঞা 'থোড়াই কেয়ার', জাতীয় সড়কে অবাধ যাতায়াত! অপেক্ষারত টোটোয় ধাক্কা লরির, প্রাণ গেল চালকের
- Reported by:Tanmoy Mondal
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Toto Mishap: যাত্রী নেওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা টোটোর পেছনে আচমকা ধাক্কা লরির। প্রাণ হারালেন টোটো চালক।
সামশেরগঞ্জ, তন্ময় মন্ডল : জাতীয় সড়কে টোটোর যাতায়াত। ফের ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। সকাল সকাল সামশেরগঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনা। যাত্রী নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎই পেছন থেকে টোটোকে ধাক্কা লরির। জানা গিয়েছে, সামসেরগঞ্জের নতুন জালাদিপুর পিলকী মোড় জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে টোটো চালকের।
এদিন বৃহস্পতিবার সকাল সকাল এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। পুলিস সূত্রে খবর, মৃত ওই টোটো চালকের নাম দেরাজ শেখ। তার বাড়ি সুতি থানার গাজীপুরে। দুর্ঘটনার পর জাতীয় সড়কে বিশাল আকারের যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামসেরগঞ্জ থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায়। যদিও পরে পুলিশ এসে তা স্বাভাবিক করে।
advertisement
আরও পড়ুন : ২০ বছর ধরে বেতন পান না এক টাকাও, অথচ বিভিন্ন স্কুলে শেখান অঙ্ক, বাংলা! ৬৫ বছরেও রক্তে সতেজ শিক্ষকতা
advertisement
এদিকে সকালে এমন মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ পরিবার। বাসুদেবপুরের দিক থেকে সাজুর মোড়ের দিকে যাচ্ছিল টোটোটি। সেই সময় নতুন জালাদিপুর সংলগ্ন ধরম কাটার সামনে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। যার কারণে মৃত্যু হয় চালকের। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বর্তমানে সরকারি নির্দেশ অনুযায়ী জাতীয় সড়কে টোটো চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কিন্তু বহুক্ষেত্রেই দেখা যায় নিয়ম ভঙ্গ করার প্রবণতা। তেমনি এখানেও জাতীয় সড়কে টোটোর অবাধ চলাচল। যার কারণে নিত্যদিন টোটোর দুর্ঘটনা ঘটে। এদিন সকালে টোটো দাড়িয়ে থাকা অবস্থায় ধাক্কা মারে লরি। টোটোটি যাত্রী নেওয়ার অপেক্ষা করছিল। আর তখনই পিছন থেকে এসে লরি ধাক্কা মারে। আৎ এই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গিয়েছে টোটো চালক দেরাজ শেখের। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Nov 20, 2025 11:00 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Toto Mishap: নিষেধাজ্ঞা 'থোড়াই কেয়ার', জাতীয় সড়কে অবাধ যাতায়াত! অপেক্ষারত টোটোয় ধাক্কা লরির, প্রাণ গেল চালকের










