advertisement

IMD Weather Update: উত্তুরে হাওয়ায় মিঠে রোদের পরশ, বসন্তের আমেজে মাতোয়ারা হুগলি! কী বলছে হাওয়া দফতর

Last Updated:
IMD Weather Update: হুগলিতে বসন্তের মনোরম আবহাওয়া! মিঠে রোদ আর উত্তুরে বাতাসের যুগলবন্দীতে শীতের বিদায়বেলায় মনোরম পরিবেশ। জেলার আবহাওয়ার লেটেস্ট আপডেট জেনে নিন।
1/5
শীতের বিদায় ঘন্টা বেজে গিয়েছে বলা যেতেই পারে। তবে এই বিদায় ঘন্টা বাজলেও মাঝে মাঝে হালকা পারদের পতন রীতিমতো মনোরম আবহাওয়া তৈরি করছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। ঠিক সেই রকমই সোমবার বসন্তের মনোরম আবহাওয়া হুগলি জুড়ে।

2/5
রবিবার হুগলির তাপমাত্রার পারদ বেশ কিছুটা কমলেও সোমবার তা কিন্তু ঊর্ধ্বমুখী। তবে এদিন উত্তুরে বাতাসের কারণে ঠান্ডার অনুভূতি মনোরম। আর তারই সঙ্গে মিঠে রোদ আবহাওয়াকে আরও মনোরম করে তুলেছে।

3/5
আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে সোমবার আবহাওয়া সংক্রান্ত যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তা থেকে জানা যাচ্ছে, রবিবার হুগলির মগড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রী সেলসিয়াস এবং সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। রবিবারের তুলনায় প্রায় দেড় ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রার পারদ বৃদ্ধি পেয়েছে।

4/5
গত দু'জনের তুলনায় তাপমাত্রার পারদ হুগলিতে সামান্য বৃদ্ধি পেলেও সোমবার কুয়াশার দেখা মেলেনি। আবহাওয়া শুষ্ক রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিন একই রকম আবহাওয়া থাকতে পারে। তবে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ঊর্ধ্বগামী হবে।

5/5
অন্যদিকে বেসরকারি বিভিন্ন সংস্থার আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা যাচ্ছে, আগামী কয়েক দিনে মাঝে মাঝেই তাপমাত্রার উর্ধ্বমুখী ভাবের পাশাপাশি পতন লক্ষ্য করা যাবে। পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিন হুগলির সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।