advertisement

IMD Weather Update: ঝাড়গ্রামে পারদ পতন, কুয়াশার চাদরে ঢাকল জঙ্গলমহল! জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট

Last Updated:
IMD Weather Update: ঝাড়গ্রামে নামল পারদ, ভোরের দিকে কুয়াশার দাপট জঙ্গলমহলে। আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? হাওয়া অফিসের পূর্বাভাস জানুন এই প্রতিবেদনে।
1/5
দিন কয়েক ধরে ঝাড়গ্রামের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকার পর নতুন করে পার্বত নেমেছে জেলায়। নতুন করে পারদ নামার পাশাপাশি কুয়াশার দাপট ও লক্ষ্য করা গেল সোমবার সকাল থেকে। যদিও কনকনে শীতের প্রত্যাবর্তন আর লক্ষ্য করা যাবে না বলেই মনে করছে আবহাওয়া দফতর।

2/5
রবিবার পর্যন্ত ঝাড়গ্রামের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকার পর সোমবার সর্বনিম্ন তাপমাত্রার পারদ কমে ১৩ ডিগ্রিতে নেমেছে বলেই বেসরকারি আবহাওয়ার সংক্রান্ত তথ্য প্রদানকারী সংস্থা থেকে জানা যাচ্ছে। এর ফলে ফের একবার শীতের আমেজ ঝাড়গ্রাম জুড়ে।

3/5
বেসরকারি বিভিন্ন সংস্থার পূর্বাভাস অনুযায়ী সোমবার ঝাড়গ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি বলা হলেও অবশ্য আলিপুর আবহাওয়া দফতর বলছে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস।

4/5
দিন সকাল থেকে ঝাড়গ্রাম জুড়ে কুয়াশার পাশাপাশি শীতের আমেজ লক্ষ্য করা গিয়েছে। তবে উত্তুরে বাতাস নেই। আর এরই পরিপ্রেক্ষিতে আশঙ্কা করা হচ্ছে, ফের পারদ ঊর্ধ্বমুখী হতে পারে জেলায়। বেসরকারি বিভিন্ন সংস্থার তরফে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে ঝাড়গ্রামের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে আগামী কয়েক দিন। সর্বোচ্চ তাপমাত্রার পারদ ২৬ থেকে ৩১ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।

5/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ঝাড়গ্রামের আবহাওয়া আপাতত শুষ্ক থাকবে। কুয়াশার দেখা স্থান বিশেষে মিলতে পারে।