Rose in Summer: পথের ধারে ৪০ হাজার গোলাপের পাহাড়, নামমাত্র মূল্যে ফুলের রানিকে পেয়ে আত্মহারা তপ্ত মানুষ
- Reported by:Pranab kumar Banerjee
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Ranadeb Mukherjee: ফুলের পশরা নিয়ে বিক্রেতাকে বেশিক্ষণ ক্রেতার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে না।প্রচারও করতে হচ্ছে না।
রণদেব মুখোপাধ্যায়,কাটোয়া,পূর্ব বর্ধমান : তীব্র দাহের মধ্যে বিকোচ্ছে গোছা গোছা গোলাপ ফুল। বৈশাখ মাসের তপ্ত দুপুরে কাটোয়া শহরের বিভিন্ন রাস্তায় প্রশান্তির দৃশ্য । শহরের মানুষ গোলাপ কিনতে ব্যস্ত। মিনি ট্রাকের উপরে ডাঁই করে রাখা রাশি রাশি গোলাপ। ফুলের পশরা নিয়ে বিক্রেতাকে বেশিক্ষণ ক্রেতার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে না।প্রচারও করতে হচ্ছে না। তীব্র গরমে নাজেহাল পথচারীরা ভালবাসার গোলাপ কিনতে ভিড় জমাচ্ছে মিনি ট্রাকের পাশে।
গোলাপের অমোঘ আকর্ষণে কিশোর-কিশোরী থেকে বয়স্করা মিনি ট্রাকের কাছে হাজির হচ্ছে। প্রাণখুলে মনের মানুষের জন্য কিনছেন গোলাপ। দাম নামমাত্র। অসময়ের গোলাপের দাম কম হয়। এ বার ভালই ফলন হয়েছে।তীব্র গরমে চাষির মাঠে পড়ে শুকিয়ে যাওয়ার চেয়ে অল্প দামে কিনে শহরের মানুষের হাতে কম মূল্যে তুলে দিতে এসেছেন নদিয়ার রানাঘাটের ফুলব্যবসায়ী বিপ্লব হালদার।
advertisement
advertisement
প্রায় চল্লিশ হাজার গোলাপ নিয়ে মিনি ট্রাক নিয়ে হাজির কাটোয়া শহরে। কম পয়সায় গোলাপ হাতে পেয়ে ক্রেতার প্রথম মনে পড়ছে ভালবাসার মানুষের মুখ। গুচ্ছ সবুজ ডালপাতার মধ্যে গাঢ় লাল গোলাপ উঁকি দিচ্ছে।সবুজের মাঝে লাল গোলাপ ভালোবাসা হয়ে উঁকি দিচ্ছে। সেই গুচ্ছ গোলাপ নিয়ে বাড়ির পথে রওনা দিচ্ছেন ক্রেতার দল। খুবই অল্প দামে ভালবাসার ফুল সংগ্রহে ব্যস্ত পথচারীরা।
advertisement

গরমে প্রিয়জনের মান ভাঙাতে গোলাপফুলের ভূমিকা অনস্বীকার্য। অসময়ে ফুলের রানিকে নাগালে পেয়ে চরম খুশি ক্রেতা। পাশাপাশি খুশি বিক্রেতা নদিয়া জেলার বাসিন্দা বিপ্লব হালদারও। গরমের বিরক্তি দূর করে একগোছা গোলাপ পারে সুখ দিতে। গোলাপের সৌরভে এই গরমেও শহরে বয়ে এনেছে ভালবাসার ঢেউ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 20, 2023 4:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rose in Summer: পথের ধারে ৪০ হাজার গোলাপের পাহাড়, নামমাত্র মূল্যে ফুলের রানিকে পেয়ে আত্মহারা তপ্ত মানুষ









