advertisement

বাসন্তীতে এটিএম ভেঙে প্রায় ১৩ লক্ষ টাকা লুট

Last Updated:

ব্যাঙ্কের এটিএম লুটের পাশাপাশি ব্যাঙ্কের সিসিটিভি ক্যামেরা-সহ অন্যান্য জিনিষপত্র ভাঙচুর করা হয়েছে

#বাসন্তী: একটি রাস্ট্রায়াত্ত ব্যাঙ্কের এটিএম ভেঙে লুট হল প্রায় ১৩ লক্ষের বেশি টাকা। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী থানার জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের নতুনহাট এলাকায়। এটিএম লুটের পাশাপাশি ব্যাঙ্কের সিসিটিভি ক্যামেরা-সহ অন্যান্য জিনিষপত্র ভাঙচুর করা হয়েছে। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বুধবার সকালে এলাকার মানুষজন দেখেন জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েত ভবনের নীচে অবস্থিত কানাড়া ব্যাঙ্কের গ্রিলের তালা ভাঙা। ভিতরে উঁকি দিয়ে দেখা যায় ব্যাঙ্কের বারান্দায় থাকা এটিএম মেশিনটিও ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ব্যাঙ্কের ভিতরের আলমারি ভাঙা ও নথিপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এরপরেই স্থানীয় মানুষজন বাসন্তী থানায় খবর দেয়। খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার জেরে আতঙ্কিত এলাকার সাধারণ মানুষজন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাসন্তীতে এটিএম ভেঙে প্রায় ১৩ লক্ষ টাকা লুট
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement