advertisement

Murshidabad News: সাত সকালে ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা! ঘটনাস্থলেই মৃত দুই

Last Updated:

রাস্তার বেহাল দশার কারণেই রেজিনগরে ৩৪নম্বর জাতীয় সড়কের ওপর ডাম্পার ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দু'জনের। 

রেজিনগরে দুর্ঘটনাগ্রস্থ গাড়ি 
রেজিনগরে দুর্ঘটনাগ্রস্থ গাড়ি 
মুর্শিদাবাদ: রাস্তার বেহাল দশার কারণেই রেজিনগরে ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর ডাম্পার ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দু’জনের।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে মুর্শিদাবাদের রেজিনগর থানার ৩৪ নম্বর জাতীয় সড়ক মরাদিঘী ভাঙাসাঁকোর মোড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, বহরমপুরের দিকে একটি লরি যাওয়ার সময় উল্টো দিক থেকে একটি পাথর বোঝাই ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় লরির চালক ও খালাসির। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল ছাড়িয়ে পড়ে।
আরও পড়ুন: রোজ ৩০০ জনের রুটি-ডাল-বেগুনি, মাসে দু’বার বিরিয়ানি, ইফতারে এমন নবাবী খানা কোথায় প্রস্তুত হয় জানেন কি!
স্থানীয়দের অভিযোগ, প্রায় এক কিলোমিটার রাস্তার বেহাল দশা আর এই বেহাল দশার কারণেই প্রত্যেকদিন ছোটখাটো দুর্ঘটনা ঘটতেই থাকছে। প্রশাসনকে বারংবার জানানোর পরেও কোনও কাজ হয়নি । দুর্ঘটনার খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। যদিও মৃত ব্যক্তিদের নাম পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।
advertisement
স্থানীয় বাসিন্দারা জানান, এই এলাকায় নিত্যদিন দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে। একদিকে রাস্তা খারাপ, অন্যদিকে গাড়ির বেপরোয়া চলাচল। যার কারণে এই ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল মঙ্গলবার সাত সকালেই।
advertisement
পথ দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে জাতীয় সড়কে।
আরও খবর পড়তে ফলো করুন
যদিও পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত মৃতের নাম ও পরিচয় জানা যায়নি। কিভাবে দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করা হয়েছে।
advertisement
কৌশিক অধিকারী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: সাত সকালে ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা! ঘটনাস্থলেই মৃত দুই
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement