advertisement

Bankura News: রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে এ কী করলেন কেন্দ্রীয় মন্ত্রী!

Last Updated:

রবিবার বাঁকুড়া শহরের সতীঘাটে রামমন্দির সাফাই করে স্বচ্ছতার কাজে অংশ নেন। উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারী অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে। তার আগে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে দেশজুড়ে সমস্ত মন্দির পরিস্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছে বিজেপি

+
রাম

রাম মন্দির সাফাই সাংসদের 

বাঁকুড়া: মন্ত্রী যখন সাফাই কর্মী! কেন্দ্রীয় মন্ত্রী হাতে ঝাঁটা নিয়ে পরিষ্কার করলেন রাম মন্দির। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে বাঁকুড়ায় রাম মন্দির সাফাই করলেন স্থানীয় সংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিন্ত্রী সুভাষ সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে গোটা দেশ জুড়েই বিজেপি নেতাকর্মীরা মন্দির সাফাই অভিযানে নেমেছেন। সেই কর্মসূচিতে অংশ নিয়েই রবিবার সকালে বাঁকুড়ার সতীঘাটে রাম মন্দিরে দলীয় কর্মী ও অনুগামীদের নিয়ে হাজির হন সুভাষ সরকার। নিজের হাতে মন্দির সাফ করেন তিনি।
পরে সুভাষ সরকার বলেন, প্রধানমন্ত্রীর ডাকে এই কর্মসূচী। রামন্দির সাফাই করার পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনের কথাও উঠে আসে। রবিবার বাঁকুড়া শহরের সতীঘাটে রামমন্দির সাফাই করে স্বচ্ছতার কাজে অংশ নেন। উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারী অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে। তার আগে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে দেশজুড়ে সমস্ত মন্দির পরিস্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছে বিজেপি।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
বিজেপির বিভিন্ন স্তরের নেতা-নেত্রীরা তাঁদের নিজেদের নির্বাচনী কেন্দ্রের বিভিন্ন মন্দির সাফাই শুরু করেছেন। এই কর্মসূচী একদিকে যেমন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা পালন করেন নন্দীগ্রামে, তেমনই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বাঁকুড়া শহরের সতীঘাটে রাম মন্দির সাফাই করেন নিজের হাতে।
নীলাঞ্জন ব্যানার্জী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে এ কী করলেন কেন্দ্রীয় মন্ত্রী!
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement