advertisement

Newtown Problem: অসহ্য গরমেও দরজা জানালা বন্ধ করে থাকা ছাড়া উপায় নেই

Last Updated:

Newtown Problem: ইতিমধ্যেই ওই এলাকার বাসিন্দারা বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন।

Newtown Problem
Newtown Problem
উত্তর ২৪ পরগনা: সন্ধ্যা হলেই ভোঁ ভোঁ আওয়াজ। দরজা-জানালা কিছু খোলার উপায় নেই। সারা শরীরে হুল ফুটিয়ে দিচ্ছে । তাই সূর্য ডোবার আগেই দরজা জানালা বন্ধ করে দিতে হয় নিউটাউন বিসি ও ডিএ ব্লকের বাসিন্দাদের। ইতিমধ্যেই ওই এলাকার বাসিন্দারা বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। কেন, জানলে চমকে উঠবেন৷ যাদের উৎপাতে প্রাণ ওষ্ঠাগত নিউটাউনবাসী৷ তারা হল প্রাণঘাতী মশা৷
মশকবাহিনী দিনে দুপুরে যখন তখন হুল ফুটিয়ে দিচ্ছে শহরবাসীকে। এমনই অভিযোগ ডিএ ব্লকের নার্সারি বাগান এলাকার বাসিন্দাদের। ইতিমধ্যেই ওই এলাকার বাসিন্দারা বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। মশার উৎপাতকে সঙ্গী করেই চলছে জনজীবন। এই নিয়ে একের পর এক অভিযোগ জমা পড়েছে নিউটাউন কলকাতা উন্নয়ন পর্ষদ বা এনকেডিএ-এর অফিসে। তার পরই মশা মারতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। কয়েকটি টিম তৈরি করে ফিল্ড ভিজিটে বেরোচ্ছেন এনকেডিএ কর্মীরা।
advertisement
advertisement
আরও পড়ুন :  রুটির নাম ‘রুমালি’ হল কেন? মুঘল ভোজসভায় এর ব্যবহার কী ছিল?
এনকেডিএ সূত্রে খবর, এই মূহুর্তে নিউটাউনে ৩০টি ব্লকে মোট ৫০ টি আবাসন সমিতি আছে। সবমিলিয়ে ওই আবাসনগুলিতে এক লক্ষের কাছাকাছি মানুষ বাস করেন। ওই সমস্ত আবাসনগুলিতে নিয়মিত নজরদারি চালাচ্ছে এনকেডি এর ১০টি টিম। একজন করে সিনিয়র অফিসারের নজরদারিতে দুজন করে ভেক্টর কন্ট্রোল টিমের সদস্য এবং দুজন করে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট টিমের সদস্য রয়েছেন। তাঁরা সি ক্যানাল, বাগজোলা ক্যানাল, কেষ্টপুর ক্যানাল ছাড়াও প্রতিটি হাউজিং গুলিতে নিয়মিত পরিদর্শন করছেন। এলাকার জমা জল পরীক্ষা করে দেখা হচ্ছে, তাতে মশার লার্ভা আছে কিনা। থাকলে কীটনাশক স্প্রে করা বা ফগিং করা হচ্ছে বলে দাবি এনকেডিএ কর্তাদের। তারপরও মশার উৎপাত থেকে রেহাই মিলছে না ডিএ ব্লকের আবাসিকদের৷ এমনই অভিযোগ তাঁদের৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Newtown Problem: অসহ্য গরমেও দরজা জানালা বন্ধ করে থাকা ছাড়া উপায় নেই
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement