advertisement

যে কোনওদিন আছড়ে পড়তে পারে সুনামি, বকখালিতে শুরু হল বিপর্যয় মোকাবিলার মহড়া

Last Updated:
#বকখালি: সুনামির ভয়ঙ্কররূপ একবার দেখেছে এ দেশ ৷ ফের যদি তেমন কোনও বিপদ আসে তাহলে তা কী ভাবে মোকাবিলা করতে হবে ? কী ভাবেই বা রক্ষা করতে হবে নিজেদের ? বাঁচাতে হবে আশপাশের মানুষগুলোকে ? এই সম্বন্ধে পাঠ দিতেই দক্ষিণ ২৪ পরগনার বকখালিতে শুরু হল বিপর্যয় মোকাবিলার মহড়া ৷
বুধবার রাজ্য সরকারের উদ্যোগে কোন বিপর্যয় ঘটলে কী ভাবে তার মোকাবিলা হবে তার মহড়া দেওয়া শুরু হল ৷ আজ এই শিবিরে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা ৷ শিবিরে অংশগ্রহণ করেন উপকূল রক্ষী বাহিনীর সদস্যরাও ৷ এন ডি আর, কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল, পুলিশ সিভিক ভলেন্টিয়াররাও এই শিবিরে অংশগ্রহণ করেন ৷ মূলত এলাকার মানুষের সচেতনতা বাড়াতে এবং কী ভাবে এই সুনামির মতো বিপর্যয় এলে তারা উদ্ধারকার্য চালাবেন এবং নিজেদেরকে রক্ষা করবেন তা নিয়েই মূলত এই শিবির অনুষ্ঠিত হল ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
যে কোনওদিন আছড়ে পড়তে পারে সুনামি, বকখালিতে শুরু হল বিপর্যয় মোকাবিলার মহড়া
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement