advertisement

বর্ধমানে জাতীয় সড়ক মেরামতের কাজ শুরু হল

Last Updated:

বিশেষত গলসি থেকে বর্ধমান যাওয়ার লেনে এবং বর্ধমানের উল্লাস থেকে মেমারি পর্যন্ত রাস্তায় বেশ কিছু খানাখন্দ তৈরি হয়েছিল।

#বর্ধমান: পূর্ব বর্ধমান জেলায় দুই নম্বর জাতীয় সড়ক সংস্কারের কাজ শুরু হল। মূলত জাতীয় সড়কে তৈরি হওয়া গর্ত বোজানোর কাজ শুরু করল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এই জেলার গলসি থেকে মেমারি পর্যন্ত জাতীয় সড়কের দু'ধারে রাস্তায় বর্ষার শুরুতেই ছোট বড় অনেক গর্ত তৈরি হয়েছিল। তার ফলে এই রাস্তা ব্যবহারকারীরা সকলেই খুবই সমস্যার মধ্যে পড়ছিলেন। খারাপ রাস্তার কারণে যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা ছিল। মোটা টাকা কর দেওয়ার পরও জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তা সারাই উদ্যোগী না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন বাসিন্দাদের অনেকেই। জেলা প্রশাসনের কাছেও বেহাল রাস্তার অভিযোগ জানিয়েছিলেন তাঁরা।
পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী জানান, জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তা মেরামতের কাজ শুরু করেছে। গলসি থেকে মেমারি পর্যন্ত রাস্তায় শতাধিক গর্ত খানাখন্দ তৈরি হয়েছে বলে জানিয়েছিলেন অনেকেই। রাস্তা অনেক জায়গায় খারাপ হয়ে যাওয়ায় ছোটখাটো দুর্ঘটনা ঘটেছিল। এ ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি জাতীয় সড়ক কর্তৃপক্ষের গোচরে আনা হয়েছিল। দুই-একদিনের মধ্যেই কাজ শুরু করার আশ্বাস দিয়েছিল জাতীয় সড়ক দেখভালকারী সংস্থা। বুধবার থেকে সেই সংস্কারের কাজ শুরু হয়েছে। দুই-একদিনের মধ্যেই যেখানে যা সমস্যা রয়েছে তা সারিয়ে তোলা যাবে বলে আশা করা হচ্ছ।
advertisement
জেলার বাসিন্দারা জানিয়েছেন, জাতীয় সড়কে বরাবরই দ্রুতগতিতে ছোটে বাস ট্রাক বা চারচাকা গাড়ি। সেখানে ছোট গর্ত থাকলেও তা গাড়ির গতির কারণে বড় সমস্যার কারণ হয়ে দেখা দিতে পারে। সাধারণত রাস্তার কোথাও কোনও অংশ বেহাল হয়ে গেলে দ্রুত তা সারিয়ে তোলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। কিন্তু ইদানিং সেই তৎপরতায় বেশ কিছুটা ঘাটতি দেখা যাচ্ছিল। বিশেষত গলসি থেকে বর্ধমান যাওয়ার লেনে এবং বর্ধমানের উল্লাস থেকে মেমারি পর্যন্ত রাস্তায় বেশ কিছু খানাখন্দ তৈরি হয়েছিল। তার ফলে গাড়ি যাতায়াত সমস্যা হচ্ছিল। ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে। অবশেষে জাতীয় সড়ক কর্তৃপক্ষ সেইসব গর্ত খানাখন্দে তাপ্তি দেওয়ার কাজ শুরু করায় খুশি গাড়ি চালকরা। জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, গলসি থেকে মেমারি মধ্যে একশো সতেরোটি জায়গায় গর্ত চিহ্নিত করা হয়েছিল।সেই সব গর্ত দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতো কাজ চলছে।
advertisement
advertisement
Saradindu Ghosh
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বর্ধমানে জাতীয় সড়ক মেরামতের কাজ শুরু হল
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement