advertisement

Mandarmani: বাঙালির প্রিয় মন্দারমণিতে দেদার চলছে 'ব্যবসা', হোটেলের ঘরে 'হাতেনাতে' ধরা পড়ল সব! কোন হোটেলের পর্দাফাঁস হল?

Last Updated:

Mandarmani: মন্দারমণি পর্যটন কেন্দ্রে গোপনে খবর পেয়ে মধুচক্রের আসরে হানা দেয় মন্দারমণি উপকূলীয় থানার পুলিশ।

বাঙালির প্রিয় মন্দারমণিতে দেদার চলছে 'ব্যবসা', হোটেলের ঘরে 'হাতেনাতে' ধরা পড়ল সব! কোন হোটেলের পর্দাফাঁস হল?
বাঙালির প্রিয় মন্দারমণিতে দেদার চলছে 'ব্যবসা', হোটেলের ঘরে 'হাতেনাতে' ধরা পড়ল সব! কোন হোটেলের পর্দাফাঁস হল?
পূর্ব মেদিনীপুর: মন্দারমনি পর্যটন কেন্দ্রে গোপনে খবর পেয়ে মধুচক্রের আসরে হানা দেয় মন্দারমণি উপকূলীয় থানার পুলিশ। অসংলগ্ন অবস্থায় ৫ মক্ষীরানী, দুই সংযোগকারী মহিলাকে উদ্ধার করে ৫ যুবককে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ মন্দারমণি পর্যটন কেন্দ্রের একাধিক হোটেলে এই ধরনের মধুচক্র ও দেহ ব্যবসা রম রমিয়ে চলছে।
শনিবার গোপন সূত্রে খবর পেয়ে মন্দারমণি পর্যটন কেন্দ্রের একটি হোটেলে হানা দেয় পুলিশ। সেখান থেকে ২ সংযোগকারী মহিলা-সহ ৫ মক্ষীরানীকে উদ্ধার করে। পাশাপাশি ৫ যুবককে গ্রেফতার করে পুলিশ। মক্ষীরানীরা দক্ষিণ ২৪ পরগনার ঠাকুরপুকুর বাজার, আমতলা, উড়িষ্যার জলেশ্বরের বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
ধৃত যুবকেরা হল পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার বাসুলিয়ার সঞ্জীব জানা, অমিত জানা, রামনগর থানার গোপালচক গ্রামের অমিত শাহু, নরন্ডিয়ার অমল বিশাল ও তমলুকের সমরেশ চক্রবর্তীকে রবিবার কাঁথি মহকুমা আদালতে তোলা হলে ৫ যুবকের জেলা হেফাজত, এক সংযোগকারী মহিলার পুলিশি হেফাজত এবং উদ্ধার হওয়া ৬ জন মহিলাকে হোমে পাঠানোর নির্দেশ দেন বিচারক। উল্লেখ্য ২০২৪ সালে মন্দারমণি থানার পুলিশ মধুচক্রে হানা দিয়ে প্রায় ১৬ জন মক্ষীরানীকে উদ্ধার এবং ১২ জন যুবককে গ্রেফতার করেছিল পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mandarmani: বাঙালির প্রিয় মন্দারমণিতে দেদার চলছে 'ব্যবসা', হোটেলের ঘরে 'হাতেনাতে' ধরা পড়ল সব! কোন হোটেলের পর্দাফাঁস হল?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement