advertisement

Hooghly News: সাক্ষাৎ ভগবান! বিরল-দুষ্প্রাপ্য রক্তের গ্রুপের রোগীর প্রাণ বাঁচাতে ছুটে এলেন অপরিচিত প্রণব

Last Updated:

কিডনির সমস্যা ডায়ালাইসিসের প্রয়োজন! কিন্তু রক্ত পাওয়া যাচ্ছে না!

+
ব্লাড

ব্লাড ব্যাঙ্ক

হুগলি: কিডনির সমস্যা ডায়ালাইসিসের প্রয়োজন! কিন্তু রক্ত পাওয়া যাচ্ছে না! না পাওয়ার কারণ আক্রান্ত ব্যক্তির রক্তের ব্লাড গ্রুপ। সেই ব্লাড গ্রুপ শুধু দুষ্প্রাপ্য নয়, এমনকি বিরলও। শেওড়াফুলি সরকার পাড়ার বাসিন্দা সমর কুমার দে’র রক্তের গ্রুপ ওএইচ (বম্বে)। কিডনির সমস্যার জন্য ডায়ালিসিস করতে হবে। বেহালার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। কিন্তু সমস্যা দেখা দেয় রক্ত নিয়ে। কোথায় পাওয়া যাবে বিরল এই গ্রুপের রক্ত। এগিয়ে এল কোন্নগর স্বেচ্ছা রক্তদাতা পরিবার।
সংগঠনের প্রতিষ্ঠাতা নীলাদ্রি শেখর দাস জানান, OH গ্রুপের রক্ত যা বম্বে গ্রুপ নামে পরিচিত। বিরল এই রক্ত দুষ্প্রাপ্য। ৭১ বছরের বৃদ্ধ সমর দে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই খোঁজ শুরু হয় সেই গ্রুপের রক্তের। তার পরিবার থেকে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুকে আবেদন করা হয়। বিভিন্ন ব্লাড ব্যাঙ্কেও পাওয়া যাচ্ছিল না। তারপর এক চিকিসৎকের মাধ্যমে কোন্নগরের সংগঠনের সঙ্গে যোগাযোগ হয়। তারা সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক থেকে জানতে পারে ইমামবাড়া জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে আগে একজনে রক্ত এসেছিল ওই গ্রুপের। বারুইপাড়ার প্রণব চক্রবর্তী সেই ব্যক্তি। তার সঙ্গে যোগাযোগ করে স্বেচ্ছায় রক্তদাতা পরিবার। চুঁচুড়া ইমামবাড়া ব্লাড ব্যাঙ্কে এসে রক্ত দিয়ে যান তিনি।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বম্বে ব্লাড গ্রুপ হল একটি বিরল রক্তের গ্রুপ যা প্রথম বম্বেতে একজন রোগীর মধ্যে আবিষ্কৃত হয়েছিল। এটি একটি বিরল কারণ ভারতে প্রতি ১০ হাজার জনের মধ্যে এক জনের মধ্যে পাওয়া যায় বলে জানা যায়। এই গ্রুপে রক্তে এইচ অ্যান্টিজেন থাকে না। সেই রক্ত কম্পোনেন্ট ভাগ করে আইস ব্যাগে করে বেহালার হাসপাতালে পৌঁছে দেয় রক্তা দাতা পরিবার।
advertisement
নীলাদ্রি বলেন, দুষ্প্রাপ্য গ্রুপের রক্তদাতারা এগিয়ে এলে অনেক মানুষের জীবন বাঁচে।যেমন প্রণব বাবু এগিয়ে এসেছেন স্বেচ্ছায়। তিনি কিডনির অসুখে অসুস্থ বৃদ্ধকে চেনেনও না। অথচ তার জন্য এক কথায় রক্ত দিয়ে দিলেন। এটাই তো মানবিকতা যেটা খুবই প্রয়োজন বর্তমান সময়ে। যারা রক্তের গ্রুপ নির্নয় করেননি তারা গ্রুপ জেনে নিলেও ভবিষ্যতে রক্তদান করার ক্ষেত্রে সুবিধা হবে। আর মানবিক এই কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। তবেই সমাজ সুন্দর হবে।
advertisement
রাহী হালদার
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: সাক্ষাৎ ভগবান! বিরল-দুষ্প্রাপ্য রক্তের গ্রুপের রোগীর প্রাণ বাঁচাতে ছুটে এলেন অপরিচিত প্রণব
Next Article
advertisement
Bangladesh Election Results 2026: ১৮ মাস জেল খেটে ১৭ বছর দেশছাড়া! এখন হচ্ছেন প্রধানমন্ত্রী, কে এই তারেক রহমান? কী তাঁর ইতিহাস?
১৮ মাস জেল, ১৭ বছর দেশছাড়া! এখন হচ্ছেন প্রধানমন্ত্রী, কে এই তারেক রহমান? কী তাঁর ইতিহাস?
  • তারেক রহমান হচ্ছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী?

  • ১৮ মাস জেল খেটেছেন, ১৭ বছর দেশছাড়া

  • ২০২৫ সালের ২৫ ডিসেম্বর সপরিবারে ফেরেন বাংলাদেশে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement