advertisement

Inspiring Story: অসুস্থতা ভাঙতে পারেনি মনোবল! ট্রাই সাইকেলে ঘুরে ছোলা ভাজা বিক্রি, বৃদ্ধের জীবনযুদ্ধ কাঁদিয়ে ছাড়বে

Last Updated:

Purulia Inspiring Story: জন্ম থেকে শারীরিকভাবে সক্ষম। দীর্ঘ ১৭ বছর আগে কোমরের অসুস্থতায় তার হাঁটা চলা বন্ধ হয়েছে। সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করে প্রতিনিয়ত সংগ্রাম করে চলেছেন পুরুলিয়ার গৌউর মাহাতো।

+
গৌউর

গৌউর মাহাতো

ঝালদা, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: কথায় আছে মনের জোর থাকলে সমস্ত প্রতিকূলতাকে হার মানিয়ে জীবন যুদ্ধে এগিয়ে যাওয়া সম্ভব। বাস্তবে এই কথাকেই যেন পাথেয় করে প্রতিনিয়ত সংগ্রাম করে চলেছেন পুরুলিয়ার গৌউর মাহাতো। ঝালদা দু’নম্বর ব্লকের মুরগুমা গ্রামে তার বাড়ি। দীর্ঘ ১৭ বছর আগে কোমরের অসুস্থতায় তার হাঁটা চলা বন্ধ হয়েছে। হারিয়েছেন কাজ করার ক্ষমতা। ট্রাই সাইকেলেই তার ভরসা। কিন্তু পরিবারের উপর বোঝা হয়ে থাকতে চান না তিনি। তাই ট্রাই সাইকেলে ঘুরে ঘুরে ছোলা ভাজা ও মটর ভাজা বিক্রি করে সংসারের হাল ধরেছেন তিনি।
প্রতিদিন সকাল থেকেই মুরগুমা গ্রাম ও আশেপাশের স্কুল ও বিভিন্ন গ্রামে পাড়ায় পাড়ায় ঘুরে ছোলা-মটর ভাজা ফেরি করে বেরান তিনি। এছাড়াও মুরগুমা জলাধারেও ছোলা, মটর ভাজা বিক্রি করেন তিনি। পরিবারে রয়েছে পাঁচ জন সদস্য। ছেলে দিন মজুরের কাজ করে। কোনও রকমে এই ভাবেই সংসার চলছে তাদের।
আরও পড়ুনঃ পুরুলিয়ার অ্যাডভেঞ্চার ট্যুরিজমে নতুন আকর্ষণ! টেলিস্কোপে নাইট স্কাই ওয়াচিং, আজই স্লট বুক করুন
এ বিষয়ে গৌউর মাহাতো বলেন, তিনি চলাফেরা করতে পারেন না। ট্রাই সাইকেলই তার ভরসা। এই সাইকেলের উপর ভর করেই তিনি সংসার চালাচ্ছেন। ট্রাই সাইকেলটি তিনি নিজেই কিনেছেন। কারণ তিনি জন্ম থেকে শারীরিকভাবে সক্ষম ছিলেন। ‌ অসুস্থতার কারণে তিনি চলাফেরা করতে পারেন না। তবুও তিনি হার মেনে নেননি। সংসার চালাতে এই বিকল্প পথ বেছে নিয়েছেন। ‌ তবে তার ব্যবহারের ট্রাই সাইকেলটি বেশ পুরোনো। ‌
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদি কেউ তাকে নতুন ট্রাই সাইকেল দেয় তাহলে তার অনেকটাই উপকার হবে। ‌হার না মানার মনভাব নিয়ে প্রতিদিন লড়াই করে চলেছেন গৌউর মাহাতো। শারীরিক অক্ষমতাকে উপেক্ষা করেই তিনি সংসারের হাল ধরেছেন। ‌ বহু মানুষের অনুপ্রেরণা তিনি। ‌
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Inspiring Story: অসুস্থতা ভাঙতে পারেনি মনোবল! ট্রাই সাইকেলে ঘুরে ছোলা ভাজা বিক্রি, বৃদ্ধের জীবনযুদ্ধ কাঁদিয়ে ছাড়বে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement