advertisement

Purulia: উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে হতাশাজনক পাশের হার পুরুলিয়ার! বাকি জেলার থেকে অনেক পিছিয়ে, রাজ্যস্তরে কত নম্বরে রয়েছে জানুন

Last Updated:

Purulia: চলতি শিক্ষাবর্ষে পুরুলিয়া জেলায় মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ২৫ হাজার ৮৭৭ জন। তবে পরীক্ষা শেষে মোট পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৮৮.৫৫ শতাংশ পাশ করেছেন। উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হারের নিরিখে রাজ্যস্তরে পুরুলিয়া কত নম্বরে রয়েছে জানেন?

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পুরুলিয়ার পাশ হার নিয়ে জেলা শিক্ষা দফতর চিন্তিত
উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পুরুলিয়ার পাশ হার নিয়ে জেলা শিক্ষা দফতর চিন্তিত
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ সম্প্রতি উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ হয়েছে। তৃতীয় সেমিস্টারে রাজ্যের মেধাতালিকায় জায়গা করে নিয়েছে জঙ্গলমহল পুরুলিয়া। তবে সার্বিকভাবে জেলার ফলাফল হতাশাজনক। পাশের হারের নিরিখে অন্যান্য জেলাগুলির থেকে অনেকখানি পিছিয়ে রয়েছে পুরুলিয়া। জেলায় মাত্র ৮৮.৫৫ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে। সেক্ষেত্রে পাশের হারের নিরিখে রাজ্যের মধ্যে ২২তম স্থানে পুরুলিয়ার নাম রয়েছে। এই নিয়ে রীতিমতো চিন্তায় পড়েছে জেলার শিক্ষা দফতর।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সেমিস্টার পদ্ধতির সঙ্গে জঙ্গলমহলের পরীক্ষার্থীরা পরিচিত হয়ে উঠতে না পারায় ফল খারাপ হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকেরা পর্যালোচনা বৈঠকে বসতে চলেছেন। সেখানে জেলার প্রতিটি স্কুলের প্রধান শিক্ষকেরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ বাঘমুন্ডির সিভিক ভলান্টিয়ারের শিল্পী সত্ত্বায় মুগ্ধ জঙ্গলমহল! ললিতের বাহারি ছৌ মুখোশ চোখ টানছে পর্যটকদেরও, বছর শেষে ধরা দেন মা লক্ষ্মী
এই বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক শিক্ষা) মহুয়া বসাক বলেন, এই প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হয়েছে। সেই কারণে সম্ভবত কিছুটা হলেও ফলাফল হতাশাজনক। যদিও এটি সম্পূর্ণ রেজাল্ট নয়। ফাইনাল রেজাল্ট পরবর্তীতে বেরোলে তা বোঝা যাবে। ‌ এই নিয়ে আমরা দ্রুত পর্যালোচনা বৈঠকে বসব। মেধাতালিকার নিরিখে এই জেলা অবশ্য দ্বিতীয় স্থানে রয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সংসদ সূত্রে খবর, তৃতীয় সেমিস্টারে রাজ্যে মোট ৯৩.৭২ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছেন। চলতি শিক্ষাবর্ষে পুরুলিয়া জেলায় মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ২৫ হাজার ৮৭৭ জন। তবে পরীক্ষা শেষে মোট পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৮৮.৫৫ শতাংশ পাশ করেছেন। পাশের হারের নিরিখে রাজ্যস্তরে পুরুলিয়া পিছনের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে। বিষয়টি জেলার শিক্ষামহলকে ভাবিয়ে তুলেছে। পরবর্তীতে এই রেজাল্ট কীভাবে ভালো হয়, কীভাবে রাজ্যের মেধা তালিকার পাশাপাশি জেলার পাশের হার বৃদ্ধি পায় তা নিয়ে তৎপর জেলা শিক্ষা দফতর।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia: উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে হতাশাজনক পাশের হার পুরুলিয়ার! বাকি জেলার থেকে অনেক পিছিয়ে, রাজ্যস্তরে কত নম্বরে রয়েছে জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement