advertisement

Chhath Puja: ৩০০ কেজি ঠেকুয়া, ৩০০ কেজি বোঁদে! ছটপুজোর প্রসাদে বিরাট আয়োজন, কোথায় হল জানুন

Last Updated:

এ-বছরের ছট পুজোয় তিন কুইন্টাল ঠেকুয়া ও তিন কুইন্টাল বোঁদে প্রসাদ হিসেবে প্রস্তুত করেছেন তারা। আগত প্রতিটি দর্শনার্থীদের হাতে প্রসাদ তুলে দিতেই এই উদ্যোগ গ্রহণ করেছেন তারা।

+
ছট

ছট পুজায় বিশেষ প্রসাদ

পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: ছট উৎসবের আনন্দে মাতোয়ার জঙ্গলমহলের পুরুলিয়া জেলা। জেলা জুড়ে বিভিন্ন জায়গাতেই পালিত হয়েছে ছট পুজো। এই পুজোকে কেন্দ্র করে পুরুলিয়া যেন এক টুকরো বিহারে পরিণত হয়েছে। পুরুলিয়া শহরের সাহেব বাঁধের পাড়ে অগণিত ভক্ত সমাগম লক্ষ্য করা যায়। জেলার স্থায়ী সূর্য মন্দির রয়েছে এখানে। ‌ছট পুজো সমিতি এই পুজোর দায়িত্বে থাকে প্রতিবছর। এ-বছরের ছট পুজোয় তিন কুইন্টাল ঠেকুয়া ও তিন কুইন্টাল বোঁদে প্রসাদ হিসেবে প্রস্তুত করেছেন তারা। আগত প্রতিটি দর্শনার্থীদের হাতে প্রসাদ তুলে দিতেই এই উদ্যোগ গ্রহণ করেছেন তারা। ছট পুজোকে কেন্দ্র করে প্রায় ১৮ থেকে ২০ হাজার মানুষের সমাগম হয়েছিল সাহেব বাঁধে। ছিল কড়া প্রশাসনিক নজরদারি। একইভাবে ব্যাপক হারে মানুষজন ভিড় করেছিল পুরুলিয়ার কাঁসাই নদীর পাড়ে। কয়েক হাজার ভক্তের সমাগম হয়েছিল সেখানে।
এ বিষয়ে ছট পুজো কমিটির সদস্যরা বলেন, বিগত বছরের ন্যায় এ-বছরে মানুষের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। পুলিশ প্রশাসনের যথেষ্ট সহযোগিতা পেয়েছেন তারা। সকলের হাতে প্রসাদ তুলে দিতে তারা প্রায় তিন কুইন্টাল ঠেকুয়া ও তিন কুইন্টাল বোঁদে তৈরি করেছেন।‌ যাতে প্রত্যেকেই প্রসাদ নিয়ে ফিরতে পারেন সেই কারণেই এই উদ্যোগ তাদের।
advertisement
advertisement
এ বিষয়ে পুরুলিয়ার ব্রতীরা বলেন, বহু বছর ধরে তারা ছট পুজো করে আসছেন। অনেক বেশি ভিড় থাকে প্রতিবছরই এখানে। ‌এ বছরও যথেষ্ট ভিড় রয়েছে। তবুও তারা সুষ্ঠুভাবে পুজো দিতে পেরেছেন। সমস্ত ব্যবস্থায় খুব ভাল ছিল।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
ছট পুজোকে কেন্দ্র করে সেজে উঠেছে গোটা পুরুলিয়া। এককালে বিহারের অন্তর্ভুক্ত ছিল রাঢ বঙ্গের এই জেলা। বহু হিন্দি ভাষাভাষী মানুষের বসবাস এখানে। তাইতো ছটের আমেজে পুরুলিয়া যেন হয়ে উঠেছে এক টুকরো বিহার।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chhath Puja: ৩০০ কেজি ঠেকুয়া, ৩০০ কেজি বোঁদে! ছটপুজোর প্রসাদে বিরাট আয়োজন, কোথায় হল জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement