advertisement

Purba Burdwan: ১৫ বছর পর ফের বর্ধমানের হেলথ সিটি চালুর উদ্যোগ নিল বিডিএ

Last Updated:

প্রায় এক কোটি টাকার এই হেল্থ সিটির প্রকল্পে পিপিপি মডেলে কাজ শুরুর জন্য বিডিএ এবং বেঙ্গল সিইএস ইনফ্রাটেক প্রাইভেট লিমিটেড ও ফেথ হেল্থ কেয়ার প্রাইভেট লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়

#পূর্ব বর্ধমান: দীর্ঘ ১৫ বছর পর ফের বর্ধমানের হেলথ সিটি চালুর উদ্যোগ নিল বর্ধমান ডেভেলপমেণ্ট অথরিটি। সম্প্রতি বিডিএ-র ভাইসচেয়ারম্যান হিসাবে কাজে যোগ দিয়েছেন আইনুল হক। প্রায় এক কোটি টাকার এই হেল্থ সিটির প্রকল্পে পিপিপি মডেলে কাজ শুরুর জন্য বিডিএ এবং বেঙ্গল সিইএস ইনফ্রাটেক প্রাইভেট লিমিটেড ও ফেথ হেল্থ কেয়ার প্রাইভেট লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
বর্ধমান ডেভেলপমেণ্ট অথরিটির ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেওয়ার পরই আইনুল হক এই প্রকল্প নিয়ে উঠে পড়ে লাগেন। যেহেতু শুরু থেকেই তিনি প্রকল্পের বিষয়ে জানেন, তাই তাঁকে সম্পূর্ণরূপে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিডিএর চেয়ারপার্সন কাকলী গুপ্তা। এই হেলথ সিটিকে নিয়ে একপ্রস্থ বৈঠক করা হয় শুক্রবার। বিডিএ-র চেয়ারপার্সন কাকলী গুপ্তা জানিয়েছেন, বিডিএ গঠন হওয়ার পর থেকে যে সমস্ত প্রকল্পগুলি গ্রহণ করা হয়েছিল, সেগুলি কী অবস্থায় রয়েছে, তা তাঁরা খতিয়ে দেখা শুরু করেছেন।
advertisement
advertisement
এরই মধ্যে উল্লেখযোগ্য হল হেলথ সিটি প্রকল্প। এদিন হেল্থ সিটির প্রতিনিধিদের সঙ্গে প্রাথমিক স্তরের একটি বৈঠক হয়েছে। আগামী সপ্তাহে ফের তাঁরা বৈঠকে বসবেন। কাকলী গুপ্তা আরও জানান, প্রস্তাবিত হেলথ সিটি প্রকল্পের কাজ কার্যত তেমন এগোয়নি। অতএব তার কারণ জানা, এবং কীভাবে দ্রুত এই কাজ করা যায়, তার উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে, আইনুল হক জানিয়েছেন, এই হেল্থ সিটি তৈরি হলে গোটা রাজ্যেই তা নজির সৃষ্টি করবে। তিনি জানিয়েছেন, যাঁদের সঙ্গে চুক্তি হয়েছিল, তাঁদের জানাতে বলা হয়েছে, আদতেই তাঁরা এই প্রকল্পের কাজ করতে পারবেন কিনা। তাদের উত্তর আসার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
advertisement
Malobika Biswas
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Burdwan: ১৫ বছর পর ফের বর্ধমানের হেলথ সিটি চালুর উদ্যোগ নিল বিডিএ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement