advertisement

Bangla News: স্কুলে দেরিতে কেন এসেছেন? প্রশ্ন করতেই ধুন্ধুমার! শিক্ষকদের মারপিট ভাইরাল

Last Updated:

শিক্ষকদের মারপিট থামাতে গিয়ে গুরুতর আহত হন স্কুলের ক্লার্ক৷ (Bangla News)

Bangla News
Bangla News
#বীরভূম: স্কুলের মধ্যে দুই শিক্ষকের হাতাহাতি৷ হাসপাতালে ভর্তি স্কুলের ক্লার্ক৷ গ্রেফতার এক শিক্ষক৷ যা শিক্ষা জগতের এক কলঙ্কিত অধ্যায়৷ ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার৷ বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত অজয়পুর হাইস্কুল৷ ওই দিন স্কুলে দেরীতে পৌঁছানোকে কেন্দ্র করে স্কুলের মধ্যেই প্রধান শিক্ষক ও সহকারী এক শিক্ষকের মধ্যে শুরু হয় বচসা৷ পরে তা হাতাহাতিতে রূপ নেয়৷ শিক্ষকদের মারপিট থামাতে গিয়ে গুরুতর আহত হন স্কুলের ক্লার্ক৷ (Bangla News)
আরও পড়ুন: সংখ্যাতত্ত্বে ২৩ এপ্রিল; দেখুন কেমন যাবে কালকের দিনটি
এই খবর প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে শিক্ষা মহলে৷ এই ঘটনায় আহত হন স্কুলের প্রধান শিক্ষক আশিস গড়াই। যদিও প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয় এবং ক্লার্ক অভিজিৎ ভাণ্ডারীকে হাসপাতালে ভর্তি করে নেওয়া হয়৷ সেখানেই তাঁর চিকিৎসা চলছে৷ ঘটনা সম্পর্কে স্কুলের প্রধান শিক্ষক আশিস গড়াই জানালেন,গত বৃহস্পতিবার ভুগলের শিক্ষক দেবাশীষ খাগ নির্ধারিত সময়ের পর স্কুলে এসে উপস্থিত হন৷ কিন্তু স্কুলের নিয়ম অনুযায়ী দেরিতে আসায় তাঁকে শিক্ষকদের হাজিরার খাতা না দেওয়ায় আমার উপর রেগে যান৷
advertisement
আরও পড়ুন: পঞ্জিকা ২৩ এপ্রিল: দেখুন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন
বিষয়টি গড়ায় থানা পর্যন্ত৷ স্কুলের প্রধান শিক্ষক সিউড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন৷ ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে সিউড়ি থানার পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে শুক্রবার সিউড়ি আদালতে পেশ করে। ধৃত শিক্ষককে জেল হেফাজতে পাঠানো হয় এবং চারদিন পর তাকে পুনরায় আদালতে পেশ করা হবে বলে আদালত সূত্রে খবর৷ যদিও প্রধান শিক্ষকের সঙ্গে অন্যান্য শিক্ষকদের মধ্যে অথবা সহকারি শিক্ষকদের মধ্যে ঝামেলার ঘটনা এই প্রথম নয়। এর আগেও অনেকবার এই ধরনের খবর প্রকাশ্যে এসেছে৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: স্কুলে দেরিতে কেন এসেছেন? প্রশ্ন করতেই ধুন্ধুমার! শিক্ষকদের মারপিট ভাইরাল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement