advertisement

Arabul Islam: হঠাৎ আরাবুল ইসলামের গাড়ি থামাল পুলিশ, শুরু তল্লাশি! কী উদ্ধার হল?

Last Updated:

জেল থেকে জামিনে মুক্ত হওয়ার পর কিছুদিন আগেই ভাঙড়ের ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে পা রেখেছিলেন আরাবুল৷

আরাবুলের গাড়িতে তল্লাশি পুলিশের৷
আরাবুলের গাড়িতে তল্লাশি পুলিশের৷
কল্যাণ মণ্ডল, ভাঙড়: ফের আরাবুল ইসলামকে কেন্দ্র করে বিতর্ক ভাঙড়ে৷ আরবুলের গাড়ি থেকে লাঠি, প্লাস্টিকের পাইপ উদ্ধার করল পুলিশ৷ যদিও পুলিশের এই দাবি নিয়ে সংশয় প্রকাশ করেছে আরাবুলের অনুগামীরা৷
জেল থেকে জামিনে মুক্ত হওয়ার পর কিছুদিন আগেই ভাঙড়ের ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে পা রেখেছিলেন আরাবুল৷ এ দিন আরবুল ইসলাম যখন পঞ্চায়েত সমিতির অফিসে ঢুকছিলেন, তখন আচমকা তাঁর গাড়িতে তল্লাশি চালায় পুলিশ৷ যদিও সেই তল্লাশিতে কিছুই মেলেনি বলে দাবি করেন আরাবুল ইসলামের অনুগামীরা৷
advertisement
advertisement
যদিও এই ঘটনার কিছুক্ষণ পরই পুলিশের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে একটি ভিডিও দেওয়া হয়৷ সেই ভিডিও-তে আরাবুলের গাড়ি থেকে লাঠি, প্লাস্টিকের পাইপ উদ্ধার হওয়ার ছবি রয়েছে৷ এই ঘটনাকে কেন্দ্র করেই ভাঙড়ে ফের উত্তেজনা ছড়ায়৷
এ দিন ভাঙড় ২ পঞ্চায়েত সমিতিতে এক আরাবুল অনুগামী এবং তৃণমূল বিধায়ক শওকত মোল্লার অনুগামীর মধ্যে বচসা বাঁধে৷ তা নিয়েও উত্তেজনা ছড়ায়৷ সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামাল দেন উত্তর কাশীপুর থানার পুলিশকর্মীরা৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Arabul Islam: হঠাৎ আরাবুল ইসলামের গাড়ি থামাল পুলিশ, শুরু তল্লাশি! কী উদ্ধার হল?
Next Article
advertisement
Crocodile Video: বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
  • একটি মুরগিকে আচমকা টেনে নিয়ে জলে ডুবিয়ে দেয় কুমিরটি

  • এই ঘটনার পর থেকে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা

  • প্রশাসনকে জানানোর পর জালসহ কর্মীরা এলাকায় টহল শুরু করেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement