advertisement

Birbhum News: মুখোমুখি ধাক্কা মারল বেপরোয়া বাস! রাস্তাতেই প্রাণ গেল কনস্টেবলের

Last Updated:

বীরভূমের রামপুরহাট থানার অন্তর্ভুক্ত ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বেসরকারি বাস বেলা সাড়ে বারোটা নাগাদ লাগামহীন গতিতে জাতীয় সড়কের উপর দিয়ে নলহাটির দিকে ছুটছিল

পথ দুর্ঘটনা
পথ দুর্ঘটনা
বীরভূম: পথ দুর্ঘটনার বলি হলেন পশ্চিমবঙ্গ পুলিশের এক কর্মী। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল বিশ্বজিৎ ভট্টাচার্যের। তিনি মুরারই থানায় কর্মরত ছিলেন। পথ দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ১২:৩০ নাগাদ।
বীরভূমের রামপুরহাট থানার অন্তর্ভুক্ত ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বেসরকারি বাস বেলা সাড়ে বারোটা নাগাদ লাগামহীন গতিতে জাতীয় সড়কের উপর দিয়ে নলহাটির দিকে ছুটছিল। অপরদিকে মুরারই থেকে বিশ্বজিৎ ভট্টাচার্য বাইকে করে রামপুরহাটে নিজের বাড়ি ফিরছিলেন। ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে গুরুকুল পাবলিক স্কুলের সামনে বাসটি ওই পুলিশকর্মীর বাইকে সামনাসামনি ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
যেখানে দুর্ঘটনাটি ঘটেছে তার পাশেই রয়েছে গরুর হাট। আজ বৃহস্পতিবার গরুর হাট বসার কারণে এমনিতেই যানজট লেগেছিল। এই দুর্ঘটনার পর এলাকায় রীতিমত যানজট তৈরি হয়। ছুটে আসে দমকল ও পুলিশ। তাঁরাই মৃতদেহটি রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে যান ময়নাতদন্তের জন্য। এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে পুলিশ মহলে।
advertisement
সৌভিক রায়
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: মুখোমুখি ধাক্কা মারল বেপরোয়া বাস! রাস্তাতেই প্রাণ গেল কনস্টেবলের
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement