advertisement

Jhargram News: নাবালিকা অপহরণের অভিযোগ! হিমাচল প্রদেশ থেকে গ্রেফতার ১

Last Updated:

নাবালিকা অপহরণের অভিযোগে হিমাচল প্রদেশ থেকে এক যুবক গ্রেফতার ।

ফাইল ছবি
ফাইল ছবি
ঝাড়গ্রাম:  নাবালিকা অপহরণের অভিযোগে হিমাচল প্রদেশ থেকে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। পাশাপাশি ওই নাবালিকাকেও সেখান থেকে উদ্ধার করা হয়।  ধৃত ওই যুবকের নাম আকাশ দুলই বলে জানা গিয়েছে। বাড়ি লালগড় থানার রামগড় ফাঁড়ির সিজুয়া এলাকায়।
রবিবার অভিযুক্ত যুবককে ঝাড়্গ্রাম আদালতে তোলা হলে বিচারক তার জামিন মঞ্জুর করেন। আর ওই নাবালিকাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে। পুলিশ সুত্রে জানা গিয়েছে গত ১৭ মার্চ রামগড় ফাঁড়ি থানার সিজুয়া গ্রামের এক নাবালিকাকে অপহরণ করে চম্পট দিয়েছিল ওই গ্রামের এক যুবক।
advertisement
advertisement
পরে ওই নাবালিকার পরিবারের লোকজনেরা জানতে পারেন গ্রামের আকাশ দুলই তাদের নাবালিকাকে ভুলিয়ে ফুসলে নিয়ে পালিয়ে গিয়েছেন। এই খবর জানার পরেই ২৭ মার্চ রামগড় ফাঁড়ি থানায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
advertisement
অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেন। পুলিশ বিভিন্ন সুত্র মারফত খবর পান অভিযুক্ত যুবক হিমাচল প্রদেশে নাবালিকাকে নিয়ে রয়েছে। এরপর রামগড় ফাঁড়ি থানার পুলিশ হিমাচল প্রদেশ পুলিশের সাথে যোগাযোগ করে ১১ জুন সেখান থেকে তাকে গ্রেফতার করা হয় । এর পর সেখান থেকে বুধবার রাতে রামগড় ফাঁড়িতে অভষুক্তকে নিয়ে আসা হয়।
advertisement
রাজু সিং
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: নাবালিকা অপহরণের অভিযোগ! হিমাচল প্রদেশ থেকে গ্রেফতার ১
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement