advertisement

West Bengal News: শহিদ হয়েছে বাড়ির ছেলে, বীরভূমে এল প্রধানমন্ত্রীর বিশেষ স্মারক

Last Updated:

West Bengal News: শহীদ রাজেশ ওঁরাওয়ের বাড়িতে বিশেষ স্মারক পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রাজেশ ওঁরাওকে মরোনত্তর সম্মান
রাজেশ ওঁরাওকে মরোনত্তর সম্মান
#বীরভূম: ভারত চীন সীমান্তে , চীনা সৈনিকদের আক্রমণে শহিদ বীরভূমের মহম্মদবাজারের বেলগড়িয়া গ্রামে রাজেশ ওরাং-এর বাড়িতে সম্মাননা স্মারক পাঠালেন  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই স্মারক তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হলো এন সি সি -র তরফ থেকে ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের সমস্ত শহিদ জওয়ানদের পরিবারের হাতে তুলে দেন বিশেষ স্মারক ।  দেশের বিভিন্ন জায়গার শহিদদের পরিবারকে এই বিশেষ স্মারক গ্রহণে আহ্বান  করা হয় দিল্লি । তবে যাদের বাড়ি দেশের প্রত্যন্ত অঞ্চলে তাদের বাড়ি-বাড়ি এন সি সি -র পক্ষ থেকে পৌঁছে দেওয়া হচ্ছে এই বিশেষ স্মারক সম্মান ।
advertisement
advertisement
আজ ৭৩ তম প্রজাতন্ত্র দিবসে বীরভূমের মহম্মদ বাজারের বেলগড়িয়া গ্রামে শহীদ রাজেশ ওরাং-এর বাড়িতে শহিদ বেদীর পাশেই পতাকা উত্তোলন করেন রাজেশ ওরাং -এর বোন । তারপর একে একে রাজেশ ওরাং -এর শহিদ বেদীতে ফুল দেন পরিবারের সকল সদস্যরা । আজ প্রজাতন্ত্র দিবসের দিনে সকাল বেলায় ওই বিশেষ স্মারক সম্মান এন সি সি -র তরফ থেকে নিয়ে আসা হয় রাজেশের বাড়িতে । তাঁর বাড়িতে প্রজাতন্ত্র দিবস পালনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো শহিদদের বিশেষ স্মারক সম্মান তুলে দেন তার পরিবারের হাতে ।
advertisement
এন সি সি-র পক্ষ থেকে জানানো হয়, " দেশের সকল শহীদদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিশেষ স্মারক সম্মানে সম্মানিত করছেন । যাদের সম্ভব তাদের এই স্মারক গ্রহণের জন্য আহবান জানানো হয়েছে দিল্লি । এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের যেখানে প্রত্যন্ত এলাকা গুলি রয়েছে সেখানে এন সি সি -র পক্ষ থেকে শহিদদের বাড়ি গিয়ে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ স্মারক । " আজ রাজেশ ওরাং এর শহিদ বেদী ও মূর্তির পাশে তাঁর পরিবারের পতাকা উত্তোলনের পর এন সি সি -র তরফ থেকে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয় এই স্মারক ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: শহিদ হয়েছে বাড়ির ছেলে, বীরভূমে এল প্রধানমন্ত্রীর বিশেষ স্মারক
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement