advertisement

North 24 Parganas News: বিডিওর নির্দেশের পরও হচ্ছে না বেহাল রাস্তা সংস্কার! এ-কী অবস্থা, কেন ঘটছে এমনটা

Last Updated:

North 24 Parganas News: বেহাল অবস্থা রাস্তার, বিডিও নির্দেশের পরও হচ্ছে না সংস্কারের কাজ! ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বিস্তীর্ণ এলাকার মানুষজন।

+
বেহাল

বেহাল রাস্তা

উত্তর ২৪ পরগনা: বেহাল অবস্থা রাস্তার, বিডিও নির্দেশের পরও হচ্ছে না সংস্কারের কাজ! ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বিস্তীর্ণ এলাকার মানুষজন। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার সীমান্ত এলাকা গোপালনগর থানার অন্তর্গত গোপালনগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর এলাকায় প্রায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরেই  বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বর্ষাকালে চলাফেরা কার্যত অসম্ভব হয়ে পড়েছে।
স্থানীয়দের দাবি, বিষয়টি নিয়ে বহুবার পঞ্চায়েতে এবং বিডিও-র দফতরে জানানো হয়েছে। বিডিও-র তরফে পঞ্চায়েতকে রাস্তা তৈরির নির্দেশও দেওয়া হয়। কিন্তু তারপরও কাজ শুরু করেননি পঞ্চায়েত প্রধান। সেই অভিযোগেই ক্ষোভ তীব্র আকার নেয়।
advertisement
advertisement
বিষয়টি নিয়ে উত্তর ২৪ পরগনার পঞ্চায়েতের বিরোধী দলনেতা আশুতোষ বিশ্বাস বলেন, বহুবার পঞ্চায়েত ও বিডিও অফিসে বিষয়টি জানানো হয়েছে। এমনকি মুখ্যমন্ত্রীর দফতরেও জানানো হয়েছে। বিডিও স্পষ্ট বলেছেন, পঞ্চায়েতকে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু প্রধান ইচ্ছা করেই কাজ বন্ধ করে রেখেছেন। তবে সমস্ত অভিযোগ খারিজ করে পঞ্চায়েতের উপপ্রধান জিয়ারুল মন্ডল পাল্টা অভিযোগ করে বলেন, রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু আশুতোষ ও তাঁর দলবল রাস্তা করতে বাধা দেয়। তাই ওঁদের অভিযোগ ভিত্তিহীন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিষয়টি নিয়ে স্থানীয় বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, পুরো রাজ্যেই রাস্তাঘাটের বেহাল দশা। এখানে পুকুর কাটা যাবে, মাছ ছাড়া যাবে, ধান গাছ লাগানো যাবে- কিন্তু মানুষ চলাচলের রাস্তা থাকবে না।  স্থানীয়দের বক্তব্য, আগামী কয়েক দিনের মধ্যে রাস্তা তৈরির কাজ শুরু না হলে তারা বৃহত্তর আন্দোলনের  পথে হাঁটবেন।
advertisement
Rudra Narayan Roy
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বিডিওর নির্দেশের পরও হচ্ছে না বেহাল রাস্তা সংস্কার! এ-কী অবস্থা, কেন ঘটছে এমনটা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • দেখে নিন সাপ্তাহিক রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement