advertisement

পুলিশের চোখে ধুলো দিয়ে দিনের পর দিন দাদাগিরি! ভাঙল ধৈর্যের বাঁধ, তারপর যা করলেন বাসিন্দারা

Last Updated:

ধারালো অস্ত্র, আগ্নেয়াস্ত্র এসব নিয়েই দাপাদাপি! তার এমন দাপাদাপিতে রীতিমতো ভয়ে তটস্থ হয়ে থাকত এলাকার বাসিন্দারা। তবে এবার সেই বড্ড বাড়াবাড়ির দিন শেষ হল।

বসিরহাট থানা
বসিরহাট থানা
বসিরহাট, উত্তর ২৪ পরগনা, অনুপম সাহা: ধারালো অস্ত্র, আগ্নেয়াস্ত্র এসব নিয়েই দাপাদাপি! তার এমন দাপাদাপিতে রীতিমতো ভয়ে তটস্থ হয়ে থাকত এলাকার বাসিন্দারা। তবে এবার সেই বড্ড বাড়াবাড়ির দিন শেষ হল। কেননা সুযোগ পেতেই বাসিন্দারা ওই দুষ্কৃতীকে যুবককে শুটিয়ে লাল করে পুলিশের হাতে তুলে দিল। এমন ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার অন্তর্গত নিমদাঁড়িয়া কোদালিয়া এলাকার টাকে রোডে। ঘটনার সূত্রপাত এক শিক্ষকের উপর আক্রমণ হানার পরিপ্রেক্ষিতে।
জানা যাচ্ছে, কেনা নামের ওই অভিযুক্ত আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল। ঠিক সেই সময়ই এক শিক্ষক মোটরবাইকে যাচ্ছিলেন। এমন অবস্থায় ওই শিক্ষকের মোটর বাইকের সামনে গিয়ে ধাক্কা মারে অভিযুক্ত। আর তারপর ওই শিক্ষককে ধারালো অস্ত্র দিয়ে মারতে যাবে ঠিক সেই সময় ওই শিক্ষক চিৎকার করতে শুরু করলে এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং হাতেনাতে পাকড়াও করেন অভিযুক্ত কেনাকে।
advertisement
advertisement
তারপর অভিযুক্তকে পাকড়াও করে তার থেকে এলাকার বাসিন্দারা একটি আগ্নেয়াস্ত্র ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করেন। চলে শিক্ষা দেওয়ার পালা। আর এরপর খবর দেওয়া হয় উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার পুলিশকে। পুলিশ এসে ওই দুষ্কৃতিকে গ্রেফতার করে নিয়ে যায়।
advertisement
অভিযুক্তের বিরুদ্ধে এলাকাবাসীদের একাধিক অভিযোগ রয়েছে। তাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই এলাকায় চুরি ছিনতাই থেকে শুরু করে অন্য নানাবিধ দুষ্কৃতকর্ম চালাতেন কেনা। এমনকি তার বিরুদ্ধে থানায় অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে খোঁজাখুঁজি করছিল। শেষমেষ গ্রামবাসীদের হাতে আটক হয়ে পুলিশের জালে ধরা পড়ে কেনা। এলাকার বাসিন্দারা ওই দুষ্কৃতীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুলিশের চোখে ধুলো দিয়ে দিনের পর দিন দাদাগিরি! ভাঙল ধৈর্যের বাঁধ, তারপর যা করলেন বাসিন্দারা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement