advertisement

Nadia News: রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরেই সূচনা, শতাব্দীপ্রাচীন রাজরাজেশ্বরী মায়ের পুজোয় অগণিত ভক্ত

Last Updated:

Nadia News:পুজোর বয়স নিয়ে বিভিন্ন মানুষের নানা মত থাকলেও জনশ্রুতি অনুযায়ী প্রায় ১৪০ বছর বা তারও আগে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র এই পুজোর সূচনা করেন

+
রাজরাজেশ্বরী

রাজরাজেশ্বরী মাতা

মৈনাক দেবনাথ, কালীগঞ্জ: রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে সূচনা হয়েছিল প্রাচীন রাজ রাজেশ্বরী পুজো। শতাব্দী প্রাচীন রাজ রাজেশ্বরী মায়ের পুজোকে কেন্দ্র করে ভক্তদের উপচে পড়ে ভিড় শিমুরালির কালীগঞ্জ এলাকায়। পুজোর বয়স নিয়ে বিভিন্ন মানুষের নানা মত থাকলেও জনশ্রুতি অনুযায়ী প্রায় ১৪০ বছর বা তারও আগে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র এই পুজোর সূচনা করেন। প্রত্যেক বছর কালীগঞ্জ বাজার এলাকায় গঙ্গা তীরে স্থাপিত দেবী রাজ রাজেশ্বরীর পুজো অনুষ্ঠিত হয়।
স্থানীয়দের দাবি দেশের মধ্যে কাশী, কালীগঞ্জ ও চাকদা গণেশ জননী-এই তিন জায়গাতেই শুধুমাত্র পূজিত হন দেবী রাজ রাজেশ্বরী। জনশ্রুতি অনুযায়ী, রাজা কৃষ্ণচন্দ্রের মা রাজ রাজেশ্বরীর পুজো দেখতে কাশী যেতে চাইলেও শারীরিক অসুস্থতার তা সম্ভব হয়নি। পরে কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশ পান কালীগঞ্জ বাজার এলাকায় গঙ্গার পাড়ে তার মূর্তি আছে। আর বর্তমানে সেই জায়গাতেই কৃষ্ণচন্দ্রর হাতে তৈরি মন্দিরে পূজিত হন মাতা রাজ রাজেশ্বরী।
advertisement
আরও পড়ুন : কৈশোরেই কাঁধে সংসারের জোয়াল, পড়াশোনার ফাঁকে ফুচকা বিক্রি করে একাদশ শ্রেণীর মেধাবী সন্দীপ
প্রত্যেক বছর এই পুজোকে কেন্দ্র করে হাজার হাজার লোক ভিড় জমান পুজোপ্রাঙ্গণে। বসে মেলাও। একটা সময় মেলায় যাত্রা ও বায়োস্কোপ দেখানোর আয়োজন হলেও সময়ের নিয়মে আজ আর তার আয়োজন হয় না। তবে এই পুজোউপলক্ষে প্রসাদ বিতরণের আয়োজন করেন পুজো উদ্যোক্তারা।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরেই সূচনা, শতাব্দীপ্রাচীন রাজরাজেশ্বরী মায়ের পুজোয় অগণিত ভক্ত
Next Article
advertisement
West Bengal Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে আপাতত দু’দিন বৃষ্টির সম্ভাবনা কম
বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে আপাতত দু’দিন বৃষ্টির সম্ভাবনা কম
  • বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে

  • দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে সতর্কতা জারি

  • দক্ষিণবঙ্গে আপাতত দু’দিন বৃষ্টির সম্ভাবনা কম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement