advertisement

Epstein Files: নিউ মেক্সিকোর খামারে পোঁতা শয়ে-শয়ে কিশোরীদের লাশ! এপস্টিন ফাইলের সবচেয়ে হাড়হিম অধ্যায় সম্পর্কে জানেন?

Last Updated:

Epstein Files: এপস্টিন ফাইলের রহস্য যত দিন যাচ্ছে, তত ভয়াবহ হয়ে উঠছে। কী এমন তথ্য আছে ফাইলে, শুনে চমকে উঠবেন।

এপস্টিন ফাইলে বিস্ফোরক তথ্য
এপস্টিন ফাইলে বিস্ফোরক তথ্য
নিউ মেক্সিকো: আমেরিকার নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের বিচার বিভাগ গত বুধবার জানিয়েছে, তারা দুই অপ্রাপ্ত কিশোরীর মরদেহ পুঁতে রাখার একটি অভিযোগ তদন্ত করছে। মার্কিন বিচার বিভাগ থেকে প্রকাশিত নথি অনুসারে, মৃত যৌন অপরাধী জেফরি এপস্টিন তাঁর নিউ মেক্সিকোর দুর্গম খামারের বাইরে দুই বিদেশি কিশোরীর মরদেহ পুঁতে রাখার নির্দেশ দিয়েছিলেন। নিউ মেক্সিকোর বিচার বিভাগের মুখপাত্র লরেন রদ্রিগেজ বলেন, তাঁরা ২০১৯ সালের একটি ই–মেইলের কাটছাঁটহীন কপির জন্য মার্কিন কেন্দ্রীয় বিচার বিভাগের কাছে অনুরোধ জানিয়েছেন। বিচার বিভাগ থেকে প্রকাশিত নথিতে এই অভিযোগটি ছিল।
মার্কিন বিচার বিভাগ তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। মার্কিন কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই) এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। মামলার বিষয়ে প্রশ্নের জবাবে রদ্রিগেজ এক ই–মেইল বার্তায় বলেন, ‘আমরা সক্রিয়ভাবে অভিযোগটি তদন্ত করছি। মার্কিন বিচার বিভাগের সাম্প্রতিক নথিপত্র প্রকাশের পরিপ্রেক্ষিতে অভিযোগ নিয়ে বিস্তারিত পর্যালোচনা চালাচ্ছি।’
এর এক দিন আগে বিষয়টি নিয়ে নিউ মেক্সিকোর আইনসভা পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। সান্টা ফে থেকে ৩০ মাইল দক্ষিণে অবস্থিত জোরো র‍্যাঞ্চে দুই দশকের বেশি সময় ধরে এপস্টিনের নারী ও কিশোরীদের যৌন নির্যাতনের অভিযোগের বিষয়ে এই তদন্ত হচ্ছে। ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের পক্ষ থেকে এপস্টিনের অপরাধ উন্মোচনের এই চাপ এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় এক রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
advertisement
advertisement
মার্কিন বিচার বিভাগের সাম্প্রতিক প্রকাশিত এপস্টিন–সংক্রান্ত নথিতে ২০১৯ সালের সেই ই–ইমেলটি পাওয়া গেছে। এপস্টিনের মৃত্যুর কয়েক মাস পর ই–মেইলটি পাঠানো হয়েছিল নিউ মেক্সিকোর রেডিও সঞ্চালক এডি অ্যারাগনকে। তিনি তাঁর অনুষ্ঠানে ‘জোরো র‍্যাঞ্চ’ নিয়ে আলোচনা করেছিলেন। ই–মেইলের প্রেরক নিজেকে জোরো র‍্যাঞ্চের সাবেক কর্মচারী বলে দাবি করে কিছু ভিডিওর বিনিময়ে একটি বিটকয়েন দাবি করেছিলেন। তাঁর পাঠানো ই–মেইলে বলা হয়েছিল, ভিডিওগুলো এপস্টিনের বাড়ি থেকে নেওয়া। সেগুলোতে একজন অর্থদাতাকে অপ্রাপ্তবয়স্ক কিশোরীদের সঙ্গে যৌনকাজে লিপ্ত অবস্থায় দেখা গেছে।
advertisement
ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের পক্ষ থেকে এপস্টিনের অপরাধ উন্মোচনের এই চাপ এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় এক রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মার্কিন বিচার বিভাগের সাম্প্রতিক প্রকাশিত এপস্টিন–সংক্রান্ত নথিতে ২০১৯ সালের সেই ই–ইমেলটি পাওয়া গেছে। এপস্টিনের মৃত্যুর কয়েক মাস পর ই–মেইলটি পাঠানো হয়েছিল নিউ মেক্সিকোর রেডিও সঞ্চালক এডি অ্যারাগনকে। তিনি তাঁর অনুষ্ঠানে ‘জোরো র‍্যাঞ্চ’ নিয়ে আলোচনা করেছিলেন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Epstein Files: নিউ মেক্সিকোর খামারে পোঁতা শয়ে-শয়ে কিশোরীদের লাশ! এপস্টিন ফাইলের সবচেয়ে হাড়হিম অধ্যায় সম্পর্কে জানেন?
Next Article
advertisement
Kolkata Police: সোশ্যাল মিডিয়ায় কী লিখবেন আর কী লিখবেন না কলকাতা পুলিশ কর্মীরা? এল বড় নির্দেশিকা
সোশ্যাল মিডিয়ায় কী লিখবেন আর কী লিখবেন না কলকাতা পুলিশ কর্মীরা? এল বড় নির্দেশিকা
  • কলকাতা পুলিশ কমিশনারের তরফে জারি করা নির্দেশিকা

  • অমান্য করলে বিভাগীয় পদক্ষেপ বা শাস্তিমূলক ব‍্যবস্থা গ্রহণ করা হবে

  • সংবেদনশীল/ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা যাবে না

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement