Kashi Vishwanath Temple: কাশী বিশ্বনাথে উপচে পড়ছে ভিড়! সাত-আট ঘণ্টা লাইন দিয়ে দিতে হচ্ছে পুজো! সামাল দিতে নাজেহাল পুলিশ
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Kashi Vishwanath Temple: মহাকুম্ভ থেকে সোজা মানুষ পৌঁছে যাচ্ছেন কাশী বিশ্বনাথে! পা রাখার জায়গা নেই! পুজো দিতে বিরাট লাইন
advertisement
advertisement
একদিকে বয়ে চলেছে গঙ্গা। তার পাড়ে বিশ্বনাথের বাসস্থান। তাঁর পাশেই দেবী অন্নপূর্ণার অধিষ্ঠান। উত্তর ভারতের এই জনপদ বহু প্রাচীন। বয়ে যাওয়া সময়ের অভিঘাতে চেহারা বদলেছে, কিন্তু এই ঐতিহাসিক প্রাচীন শহরে মৌনী অমাবস্যার আগে সোমবার থেকে বুধবার পর্যন্ত গড়ে প্রায় দৈনন্দিন ১০লক্ষ জন সমাগম হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।
advertisement
শহরের এক হোটেল ব্যবসায়ী রামবালী চৌরাসিয়া জানিয়েছেন, শহরজুড়ে অধিকাংশ হোটেল বুকিং করা আছে আগে থেকেই পর্যটকদের জন্য। শুধু তাই নয়, নিরাপত্তার কথা মাথায় রেখে শহরে বাইরের গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনকী ভোর থেকেই বাবা বিশ্বনাথের মাথায় জল ঢালার জন্য ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। প্রায় ৭-৮ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে এই জল ঢালা সম্ভব হচ্ছে।
advertisement
advertisement









