advertisement

Nadia News: কালীপুজোর আগে বিপাকে মৃৎশিল্পীরা! সঠিক সময়ে প্রতিমা তৈরি হবে তো? বড় ক্ষতির আশঙ্কায় বাড়ছে দুশ্চিন্তা

Last Updated:

Nadia News: মৃৎশিল্পীদের আশঙ্কা, যদি আগামী কয়েকদিনের মধ্যে আবহাওয়ার উন্নতি না হয়, তাহলে কালীপুজোর বাজারে বড় ক্ষতি হতে পারে।

+
কালী

কালী মূর্তি তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পী

কৃষ্ণনগর, নদিয়া, মৈনাক দেবনাথঃ অতিবৃষ্টিতে সমস্যায় পড়েছেন মৃৎশিল্পীরা। কালীপুজোর আগে প্রতিমা তৈরি নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। ক্রমাগত বৃষ্টিতে কার্যত নাকাল নদিয়ার মৃৎশিল্পীরা। কয়েকদিন পরেই কালীপুজো, সেই সঙ্গে দীপাবলির প্রস্তুতি তুঙ্গে। কিন্তু ঘন ঘন নিম্নচাপ ও অবিরাম বৃষ্টির জেরে সমস্যায় পড়েছেন প্রতিমা শিল্পীরা।
নদিয়ার রানাঘাট, নবদ্বীপ, শান্তিপুর ও কৃষ্ণনগর অঞ্চলের বেশ কিছু পরিবার বছরের পর বছর ধরে কালী প্রতিমা তৈরির কাজের সঙ্গে যুক্ত। প্রায় এক মাস আগে প্রতিমা তৈরি শুরু হয়। কিন্তু এই বছর বারবার বৃষ্টির কারণে প্রতিমা শুকোতে পারছেন না, মাটিও ঠিকভাবে শক্ত হচ্ছে না। ফলে কাজের গতি অনেকটাই কমে গিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ দীপাবলির আগে প্রধানমন্ত্রীর ‘উপহার’! নয়া দুই প্রকল্পে কৃষকরা কতটা লাভবান হবেন, আয় বাড়বে? বিশেষজ্ঞরা কী বলছেন দেখুন
রানাঘাটের এক প্রতিমা শিল্পী বলেন, “প্রতিমা তৈরি তো দূরের কথা, মাটি শুকোতে দিচ্ছে না বৃষ্টি। দিনের পর দিন ছাদ ঢাকা দিতে হচ্ছে। তবুও আর্দ্রতা থাকায় মাটির ফাটল ধরছে।” অন্যদিকে কেউ কেউ জানাচ্ছেন, অর্ডার থাকা সত্ত্বেও সময়মতো প্রতিমা পৌঁছে দেওয়া এখন কঠিন হয়ে পড়েছে।
advertisement
advertisement
প্রতিবছর কালীপুজোর সময় বিভিন্ন ক্লাব, বারোয়ারী ও বাড়ির পুজোর জন্য প্রচুর অর্ডার আসে। কিন্তু এই বছর আবহাওয়ার প্রতিকূলতার কারণে অনেকেই বিকল্প উপায় ভাবছেন। কেউ কাঠ, ফাইবারের প্রতিমা নিচ্ছেন, কেউ ছোট মাপের মাটির প্রতিমা ব্যবহার করছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় মৃৎশিল্পীরা জানিয়েছেন, বৃষ্টির মধ্যেই প্রতিমা শুকানোর জন্য অস্থায়ী ছাউনি ও শুকানোর জায়গা তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবুও মৃৎশিল্পীদের আশঙ্কা, যদি আগামী কয়েকদিনের মধ্যে আবহাওয়া না ফেরে, তাহলে কালীপুজোর বাজারে বড় ক্ষতি হতে পারে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: কালীপুজোর আগে বিপাকে মৃৎশিল্পীরা! সঠিক সময়ে প্রতিমা তৈরি হবে তো? বড় ক্ষতির আশঙ্কায় বাড়ছে দুশ্চিন্তা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement