advertisement

National Highway: জাতীয় সড়কের করুণ দশা! হেলদোল নেই কেন্দ্রের, নিজস্ব তহবিল থেকেই রাস্তা মেরামতিতে তৎপর রাজ্য

Last Updated:

এই মেরামতির বিষয়টি নিয়ে নবান্নের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে।

এবার নিজ উদ্যোগে রাস্তা সারাতে তৎপর হল রাজ্য
এবার নিজ উদ্যোগে রাস্তা সারাতে তৎপর হল রাজ্য
কলকাতা: রাস্তা কেন্দ্রের হলেও তা মেরামতির কাজ করছে রাজ্য, এমনই চিত্র ধরা পড়ল রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কে। বর্ষা শুরু হতেই রাজ্যের একাধিক এলাকায় জাতীয় সড়কের অবস্থা ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। টানা বৃষ্টির জেরে একাধিক জাতীয় সড়ক ভরেছে গর্তে আর খানাখন্দে।জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে কোন সাড়া না পাওয়ায় শেষে রাজ্যের পক্ষ থেকে নিজের টাকা থেকেই শুরু হল রাস্তা মেরামতির কাজ।
কোনা এক্সপ্রেসওয়ে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের একাংশ, দুর্গাপুর এক্সপ্রেসওয়েতেও রাজ্য তার নিজের টাকাতেই রাস্তা মেরামতির কাজ শুরু করল।
advertisement
এই মেরামতির বিষয়টি নিয়ে নবান্নের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে। অবিলম্বে রাস্তাগুলি মেরামতির চিঠি পাঠানো হয়েছে নবান্নের তরফ থেকে।
advertisement
রাজ্য তার নিজের টাকাতেই সড়কগুলিতে আপাতত যে মেরামতির কাজ করছে, সেটাও জাতীয় সড়ক কর্তৃপক্ষকে চিঠি লিখে জানানো হয়েছে।
অন্যদিকে, টানা বৃষ্টির জেরে যে ক’টি রাজ্য সড়ক খানাখন্দে ভরে গিয়েছে, সেখানে অবিলম্বে মেরামতি কাজ শুরু করার নির্দেশও দিয়েছে নবান্ন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
National Highway: জাতীয় সড়কের করুণ দশা! হেলদোল নেই কেন্দ্রের, নিজস্ব তহবিল থেকেই রাস্তা মেরামতিতে তৎপর রাজ্য
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement