advertisement

Murshidabad News: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা থেকে তিল তিল করে জমানো অর্থেই পূজিতা পৌষলক্ষ্মী

Last Updated:

Murshidabad News: প্রতিবার গ্রামের ছেলেরাই এই পুজোর আয়োজন করে থাকে কিন্তু এবার লক্ষ্মী পুজোর আয়োজন করল গ্রামের মেয়েরা

লক্ষ্মী মেয়েদের জমানো টাকা থেকেই লক্ষ্মী পুজোর আয়োজন করা হয়
লক্ষ্মী মেয়েদের জমানো টাকা থেকেই লক্ষ্মী পুজোর আয়োজন করা হয়
নবগ্রাম : তিলে তিলে জমানো লক্ষ্মীর ভান্ডারের টাকা থেকেই লক্ষ্মী পুজোর আয়োজন। মুর্শিদাবাদের নবগ্রাম থানার রাইনদা গ্রামে লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়ে উৎসাহিত হয়ে গ্রামের মেয়েদের উদ্যোগেই হচ্ছে শনিবার মকর সংক্রান্তি উপলক্ষে লক্ষ্মীপুজো। প্রায় ৬০ বছরের পুরনো এই পুজো। প্রতিবার গ্রামের ছেলেরাই এই পুজোর আয়োজন করে থাকে কিন্তু এবার লক্ষ্মী পুজোর আয়োজন করল গ্রামের মেয়েরা।
কথায় আছে মেয়েরাই লক্ষ্মী। তাই অসংখ্য লক্ষ্মী মেয়েদের জমানো টাকা থেকেই লক্ষ্মী পুজোর আয়োজন করা হয়। মুর্শিদাবাদের নবগ্রাম থানার রাইনদা গ্রামে লক্ষ্মী ভান্ডার টাকা পেয়ে উৎসাহিত হয়ে মহিলা কমিটির উদ্যোগেই হচ্ছে শনিবার মকর সংক্রান্তি উপলক্ষে হচ্ছে লক্ষ্মীপুজো। নারী ক্ষমতায়নের লক্ষে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার।
আরও পড়ুন : সূর্যাস্তের পর ভরসা লম্ফ শিখা, নবান্ন থেকে ঢিলছোঁড়া দূরত্বে এখনও বিদ্যুৎহীন মানুষ
২০২১-২২ অর্থবর্ষে অসংখ্য নারীর অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা পাঠানো হচ্ছে। তফসিলি জাতি উপজাতির জন্য এক হাজার ও অন্যান্য নারীর ক্ষেত্রে মাসে ৫০০ টাকা দিচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে লক্ষ্মী ভান্ডার চালু হওয়ায় উৎসাহিত গ্রামের মহিলারা। সেই লক্ষ্মী ভাণ্ডারের টাকা দিয়েই লক্ষ্মী পুজোর আয়োজন করেছে গ্রামের মহিলারা।
advertisement
advertisement
আরও পড়ুন : এমবিবিএস কোর্সে ভর্তি করে দেওয়ার নামে প্রতারণা! বর্ধমান মেডিক্যাল কলেজে সক্রিয় চক্র
মহিলা কমিটির একটাই দাবি লক্ষ্মীর ভান্ডারের মতো আরো অন্যান্য প্রকল্প যেন তারা পায়। উদ্যোক্তা পূর্বাশা চন্দ্র বলেন, আমরা লক্ষ্মীর ভান্ডারের টাকা জমিয়ে এই পুজোর আয়োজন করেছি। সকলে খুব উৎসাহের সঙ্গে এই পুজোতে যোগদান করেছে। আশা করি প্রত্যেক বছর আমরা এই লক্ষ্মী পুজোর আয়োজন করতে পারব।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা থেকে তিল তিল করে জমানো অর্থেই পূজিতা পৌষলক্ষ্মী
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement