advertisement

TMC leader death: ব্ল্যাকমেল করে টাকা চাইতেন মহিলা! নাম লিখে আত্মঘাতী উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান?

Last Updated:

মৃত সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের বয়স ৬৫৷ গতকাল সন্ধে থেকেই তিনি নিখোঁজ ছিলেন৷

এই বাড়ি থেকেই উদ্ধার হয় তৃণমূল নেতার দেহ৷
এই বাড়ি থেকেই উদ্ধার হয় তৃণমূল নেতার দেহ৷
অরুণ ঘোষ, ব্যারাকপুর: নিজের বাড়ি থেকেই উদ্ধার হল উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের দেহ৷ গতকাল থেকেই নিখোঁজ ছিলেন এই তৃণমূল নেতা৷ এ দিন সকালে বাড়ির ছাদের চিলেকোঠা থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷
মৃত সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের বয়স ৬৫৷ গতকাল সকাল থেকেই তিনি নিখোঁজ ছিলেন৷ পুলিশে অভিযোগও দায়ের করেন সত্যজিৎবাবুর পরিবারের সদস্যরা৷ যদিও পরিবার সূত্রে খবর, গতকাল সন্ধের পর কেউ বাড়ির ছাদে যাননি৷ এ দিন সকালে সত্যজিৎবাবুর ঝুলন্ত দেহ চোখে পড়ে পরিবারের সদস্যদের৷
পুলিশ সূত্রে খবর, সত্যজিৎবাবুর বাড়ি থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে৷ সেখানে তিনি এক মহিলার নাম করে তাঁকে ব্ল্যাকমেল করার চাঞ্চল্যকর অভিযোগ করেছেন৷ ওই মহিলা বিপুল টাকা চেয়ে তাঁকে চাপ দিতেন বলে ওই সুইসাইড নোটে উল্লেখ করেছেন সত্যজিৎবাবু৷ এই সুইসাইড নোটের লেখা সত্যিই সত্যজিৎবাবুর কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ৷
advertisement
advertisement
ঘটনার খবর পাওয়ার পরই নোয়াপাড়া থানার পুলিশ এসে তৃণমূল নেতার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়৷ যদিও কী কারণে সত্যজিৎ বাবু এমন চরম সিদ্ধান্ত নিলেন তা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছে পুলিশ৷
advertisement
উত্তর ব্যারাকপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন সত্যজিৎ বাবু৷ তাঁর এই রহস্য মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয় তৃণমূল নেতৃত্বের মধ্যেও চাঞ্চল্য ছড়িয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC leader death: ব্ল্যাকমেল করে টাকা চাইতেন মহিলা! নাম লিখে আত্মঘাতী উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান?
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement