advertisement

Murshidabad News: সাতসকালে এ কী ঘটে গেল! কাজে গিয়ে ট্রাক্টর উল্টে যুবকের মর্মান্তিক পরিণতি, পরিবারে হাহাকার

Last Updated:

Murshidabad News: ট্রাক্টারে করে মাটি খালি করার সময়ে দুর্ঘটনা। সাতসকালে ট্রাক্টর উল্টে মৃত্যু হল চালকের। সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার আব্দুলপুর এলাকায়।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
হরিহরপাড়া, মুর্শিদাবাদ, প্রণব ব্যানার্জি: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনায় ট্রাক্টর উল্টে মৃত্যু হল চালকের। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার আব্দুলপুর এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, মৃত চালকের নাম রিপন মন্ডল। তার বাড়ি দৌলতাবাদের রুহের পাড়া এলাকায়। তার বয়স ২৬ বছর। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এদিন ট্রাক্টারে করে মাটি খালি করার কাজ করছিলেন রিপন। এমন সময়ে আচমকাই ট্রাক্টরটি উল্টে যায়। চাপা পড়েন তিনি। গুরুতর আহত হন চালক রিপন।
advertisement
advertisement
ঘটনাস্থল থেকে তাকে স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসেন। কিন্তু কর্তব্যরত চিকিৎসক যুবককে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়েছেন রিপন পরিবার পরিজনরা। ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ। ঘটনার পুরো তদন্ত শুরু করেছে পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: সাতসকালে এ কী ঘটে গেল! কাজে গিয়ে ট্রাক্টর উল্টে যুবকের মর্মান্তিক পরিণতি, পরিবারে হাহাকার
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement