advertisement

বাধা হয়ে দাঁড়াল বয়স, বিয়ের পরেও থাকা হল না একসঙ্গে! তারপরেই চরম সিদ্ধান্ত নব দম্পতির, ভয়ঙ্কর ঘটনা মুর্শিদাবাদে

Last Updated:

ভালবেসে বিয়ের পর পুলিশের ভয়ে সংসারে একত্রিত হতে না পেরে চরম সিদ্ধান্ত নিল নাবালক দম্পতির। দুই দিনের ব্যবধানে ঝরে গেল দুইটি প্রাণ। ঘটনাকে ঘিরে শোকের ছায়া ও চাঞ্চল্য এলাকা জুড়ে।

ঘটনার জেরে কান্নার রোল পরিবারে
ঘটনার জেরে কান্নার রোল পরিবারে
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: নাবালিকা বিয়ে নিয়ে একাধিক প্রচার করা হয় প্রশাসনের পক্ষ থেকে। তারপরেও ১৮-র নীচে বিয়ে। এর ফল, চলে গেল দুটি প্রাণ। ভালবেসে বিয়ের পর পুলিশের ভয়ে সংসারে একত্রিত হতে না পেরে চরম সিদ্ধান্ত নিল নাবালক দম্পতির। দুই দিনের ব্যবধানে ঝরে গেল দুইটি প্রাণ। ঘটনাকে ঘিরে শোকের ছায়া ও চাঞ্চল্য এলাকা জুড়ে।
জানা গিয়েছে, বহরমপুর থানার রাধারঘাট অঞ্চলের রানীনগর পশ্চিমপাড়ার ১৬ বছরের খুশি খাতুনের সঙ্গে নিয়াল্লিশপাড়া অঞ্চলের বাগমারা গ্রামের আনুমানক ১৮ বছর বয়সের রায়হান শেখের সঙ্গে তিন মাস আগে ভালবেসে বিয়ে হয়। কিন্তু সাংসারিক জীবনে একত্রিত হতে না পেরে মানসিক অবসাদ, মাত্র দুই দিনের ব্যবধানে আত্মহত্যা এই নাবালক দম্পতির। গত বুধবার ভোররাতে নিজের বাড়িতে রায়হানের দেহ ঝুলন্ত অবস্থায় পায় তার পরিবারের লোকেরা। এরই মাঝে দুইদিন যেত না যেতেই শুক্রবার রাত একটা নাগাদ খুশি খাতুনের মৃতদেহ ঝুলতে দেখে পরিবারের লোকেরা।
advertisement
advertisement
মুর্শিদাবাদের ওই পরিবারের অভিযোগ, নাবালক দম্পতি ভালবেসে বিয়ে করেছিল। কিন্তু পুলিশের চাপে সাংসারিক জীবনে একত্রিত হতে না পেরে মানসিক অবসাদের জেরে আত্মহত্যা করেছে। রায়হানের বাবা জানিয়েছেন, “আমার একটি মাত্র সন্তান, সে চলে গেল, আমি বাঁচব কী করে? এরকম যেন কারও সঙ্গে না হয়।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনার পর কান্নায় ভেঙে পড়েছে উভয় পরিবারের সদস্যরা। শোকের ছায়া গোটা এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। তবে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও ১৮-র নীচে বিয়ে দেওয়া যে এক অপরাধ তা সামনে এল এই ঘটনার পর। ১৮-র নীচে বিয়ে করে যে এই পরিণতি হবে তা ভাবতেও পারেননি পরিবারের সদস্যরা
advertisement
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাধা হয়ে দাঁড়াল বয়স, বিয়ের পরেও থাকা হল না একসঙ্গে! তারপরেই চরম সিদ্ধান্ত নব দম্পতির, ভয়ঙ্কর ঘটনা মুর্শিদাবাদে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement