advertisement

South 24 Parganas News: স্মার্ট ইলেকট্রিক মিটারের বিরুদ্ধে পাড়ায় পাড়ায় প্রতিরোধ কমিটি গড়ার ডাক

Last Updated:

শুধুমাত্র স্মার্ট মিটারের বিরুদ্ধে বিক্ষোভ নয়, বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ‌ও জানিয়েছেন তাঁরা। এই আন্দোলনের নেতৃত্ব দেন সুশীল পাইক, জগন্নাথ গায়েন, তপন শিকারী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা

দক্ষিণ ২৪ পরগনা: বিদ্যুতের স্মার্ট মিটারের বিরুদ্ধে পাড়ায় পাড়ায় প্রতিরোধ কমিটি গড়ার ডাক। শুক্রবার স্মার্ট মিটারের বিরুদ্ধে রায়দিঘিতে সর্বাত্মক আন্দোলনের ডাক দিয়েছিল অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমারর্স আ্যসোসিয়েশান। বিক্ষোভকারীদের দাবি ছিল, প্রিপেড স্মার্ট মিটার বসালে আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন গ্রাহকরা। অবিলম্বে এই স্মার্ট মিটার বসানো বন্ধ করতে হবে, এই দাবিতে রায়দিঘি স্টেশন ম্যানেজারের অফিসে তাঁরা ডেপুটেশান জমা দেন।
এরপর সেখান থেকে মিছিল করে রায়দিঘি গোলপার্কে যান সংস্থার সদস্যরা। স্মার্ট মিটার বাতিলের দাবিতে পাড়ায় পাড়ায় আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন। এই নিয়ে আন্দোলন কমিটি গড়া হবে বলেও জানিয়েছেন তাঁরা। শুধুমাত্র স্মার্ট মিটারের বিরুদ্ধে বিক্ষোভ নয়, বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ‌ও জানিয়েছেন তাঁরা। এই আন্দোলনের নেতৃত্ব দেন সুশীল পাইক, জগন্নাথ গায়েন, তপন শিকারী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
advertisement
advertisement
বিক্ষোভকারীরা জানিয়েছেন, তাঁদের কাছে খবর আছে এলাকার বেশ কিছু জায়গায় এই স্মার্ট মিটার বসানো হয়েছে। এর ফলে যে কোনও সময় টাকা না থাকলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এর প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা। আগামীদিনে তাঁরা এই আন্দোলন আরও তীব্র করবেন বলে জানিয়েছেন।
advertisement
নবাব মল্লিক
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: স্মার্ট ইলেকট্রিক মিটারের বিরুদ্ধে পাড়ায় পাড়ায় প্রতিরোধ কমিটি গড়ার ডাক
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement