advertisement

Paschim Medinipur News: খড়গপুরে ট্রেন দুর্ঘটনা! হুটার বাজিয়ে ছুটছে উদ্ধারকারীরা, কী হল সারাদিন দেখুন

Last Updated:

প্রথমে হুটার সাইরেন বাজানো হয় ডিআরএম অফিসে। এরপর বিভিন্ন বিভাগের আধিকারিক, উদ্ধারকারীরা রওনা দেন এবং পৌঁছন ঘটনাস্থলে। সেখানে তৈরি করা হয় অস্থায়ী শিবির, অস্থায়ী হাসপাতালও।

মক ড্রিল খড়গপুরে
মক ড্রিল খড়গপুরে
পশ্চিম মেদিনীপুর: করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে ভয়াবহতাকে। মৃত্যু হয়েছিল শতাধিক যাত্রীর। দুমড়ে মুচড়ে যাওয়া ট্রেন থেকে যাত্রীদের উদ্ধারে নেমেছিল সেনা, বিপর্যয় মোকাবিলা দফতর, রেল ও পুলিশ। তবে এই ধরনের কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে কীভাবে তা মোকাবিলা সম্ভব তার জন্য মক ড্রিল বা প্রস্তুতি সারল রেল। দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখার খড়্গপুর ডিভিশনে হয়েছে এই মক ড্রিল।
এনডিআরএফ দলকে নিয়ে খড়্গপুর ডিভিশন দ্বারা একটি মক ড্রিল হয়েছিল। যাতে যে কোনও দুর্যোগ, বিপদসঙ্কুল পরিস্থিতিতে জরুরি এবং দুর্যোগের সময়ে মোকাবিলার জন্য পরীক্ষা করা হয়। খড়্গপুর ডিভিশনের নিমপুরা ইয়ার্ডে মক ড্রিল করা হয়েছিল। এখানে দুর্ঘটনা কবলিত ট্রেন ছিল। সাজানো হয়েছিল আহত, নিহত মানুষদের।
advertisement
advertisement
স্বাভাবিক কোনও দুর্ঘটনার মত প্রথমে হুটার সাইরেন বাজানো হয় ডিআরএম অফিসে। এরপর বিভিন্ন বিভাগের আধিকারিক, উদ্ধারকারীরা রওনা দেন এবং পৌঁছন ঘটনাস্থলে। সেখানে তৈরি করা হয় অস্থায়ী শিবির,অস্থায়ী হাসপাতালও। ঘটনাস্থলে যায় এক্সিডেন্ট রিলিফ ভ্যান, মেডিকেল ভ্যানও। এরপর শুরু হয় উদ্ধার কাজ।
গোটা এই উদ্ধার প্রক্রিয়ার মক ড্রিল সম্পন্ন হলখড়গপুর ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের তত্ত্বাবধানে। রেল সূত্রে খবর করমণ্ডলেরমতকোনও রেল দুর্ঘটনা হলে কীভাবে দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে তাদের প্রাণ বাঁচানো যায়, তার প্রস্তুতি সারা হয়।
advertisement
রঞ্জন চন্দ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Paschim Medinipur News: খড়গপুরে ট্রেন দুর্ঘটনা! হুটার বাজিয়ে ছুটছে উদ্ধারকারীরা, কী হল সারাদিন দেখুন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement