advertisement

Purulia News : এই ফাস্ট ফুড খেলে ক্ষতির থেকে লাভই বেশি ! স্বাদ পেতে চলে আসুন পুরুলিয়ার হুড়ার এই ক্যাফেতে!

Last Updated:

বহু গুণাগুণ সম্পন্ন মিলেটের রকমারি খাবার এখন চাইলেই পাওয়া যাবে পুরুলিয়াতে। মিলবে খিচুড়ি, পায়েস, মালপোয়া, আরও কত কিছু।

+
মিলেট

মিলেট ক্যাফে পুরুলিয়ায়

পুরুলিয়া : এককালে নিত্য খাবারের তালিকায় থাকতো মিলেট‌। সময়ের ব্যবধানে অনেকখানি হারিয়ে গিয়েছে মিলেট তথা রাগী। প্রান্তিক গ্রাম বাংলার মানুষদের সেই খাবারই বর্তমানে সুপার ফুড। এখন সেই মিলেট দিয়েই খিঁচুড়ি, পায়েস, মালপোয়া , জিলিপি, সিঙ্গারা, লাড্ডু, বিস্কুট, মরক্কো, পকোড়া এমনকি পোলাও-র মত খাবারও তৈরি হচ্ছে। মিলেটের এমন রকমারি খাবারের স্বাদ উপভোগ করাতে পুরুলিয়ার হুড়া ব্লক প্রশাসনের ক্যাম্পাসে খুলে গেল মিলেট ক্যাফে। ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল লাইভলিহুড মিশন বা আনন্দধারার সাহায্যে শুক্রবার ওই ক্যাফের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সেখানে মিলছে মিলেটের রকমারি খাবার, দামও থাকছে একেবারেই কম। এই ক্যাফে চালু হতেই এদিন রীতিমত ভিড় জমে যায়। আনন্দধারা প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীদের আয়ের পথ সুনিশ্চিত করতে একটি বেসরকারি সংস্থা এই ক্যাফে চালু করেছে। ওই সংস্থার তত্ত্বাবধানে পুরুলিয়ার কৃষি দফতর মিলেট চাষকে আরও এগিয়ে নিয়ে যেতে প্রচার চালাচ্ছে।
এ বিষয়ে স্বনির্ভর গোষ্ঠীর এক সদস্যা জানান , কলকাতা থেকে তারা প্রশিক্ষণ নিয়ে এই সমস্ত সামগ্রী কীভাবে বানাতে হয় তা শিখেছেন। ‌ ১২ জন মহিলা মিলেএই কাউন্টার খুলেছে। সপ্তাহে দুদিন তারা এই কাউন্টার চালু রাখবে।এ বিষয়ে ওই বেসরকারি সংস্থার এক কর্মী জানান , একটা সময় গ্রাম বাংলার মানুষেরা নিত্য খাবারের তালিকায় মিলেটকে রাখত। কিন্তু এখন সেই ভাবে মিলেট খেতে দেখা যায় না। তাই নিত্য খাবারের তালিকায় মিলেটকে পুনরায় ফিরিয়ে আনতে তারা স্নাক্স এর উপর জোর দিয়েছে।
advertisement
advertisement
এখন আপাতত একটি ছোট কাউন্টার হুড়া ব্লকে চালু করা হলেও আগামী দিনে মিলেটের বড় ক্যাফে তৈরি করার পরিকল্পনা রয়েছে তাদের। এছাড়াও আগামী দিনে পুরুলিয়ার জেলা গ্রামোন্নয়ন সংস্থা ও কৃষি দফতরেও মিলেটের ক্যাফে খোলার পরিকল্পনা রয়েছে তাদের।জোয়ার , বাজরা, রাগি সহ কয়েকটি মোটা দানা খাদ্যশস্যকেই বলে মিলেট। এই মিলেটের মধ্যে বহু গুণাগুন রয়েছে বলে এর উৎপাদন বৃদ্ধিতে এখন জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার।
advertisement
এই শস্য গুলির পুষ্টির মাত্রা যেমন বেশি তেমনই বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকরী। চলতি বছরকে ইন্টারন্যশনাল ইয়ার অফ মিলেট বলে ঘোষণা করেছে রাষ্ট্রসংঘ।
আরও খবর পড়তে ফলো করুন
তাই এই সুপার ফুড মানুষের মধ্যে পৌঁছে দিতে বদ্ধপরিকর সরকার।
শর্মিষ্ঠা ব্যানার্জি
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News : এই ফাস্ট ফুড খেলে ক্ষতির থেকে লাভই বেশি ! স্বাদ পেতে চলে আসুন পুরুলিয়ার হুড়ার এই ক্যাফেতে!
Next Article
advertisement
Arijit Singh: অরিজিৎ সিং-এর দোল! স্কুটিতে বসেই অরিজিতের হোলি খেলা, প্রতিবেশীদের বললেন, "বেশি রং দিও না"
স্কুটিতে বসেই অরিজিতের হোলি খেলা, প্রতিবেশীদের বললেন, "বেশি রং দিও না"
  • দোলের দিন স্কুটারে বসা অরিজিতকে রং মাখাতে আসে পাড়ার কয়েকজন ছোট ছেলেমেয়ে

  • যাদের দেখে হাসেন অরিজিৎ৷ তবে বলেন, একটু কম রং দিতে!

  • হোলির দিনে, এই ভিডিওটি ভাইরাল, যদিও এটি পুরনো

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement