advertisement

কাঁঠাল মাথায় নিয়ে অভিনব প্রচার নির্দল প্রার্থীর, খুশি গ্রামবাসীরা, ব্যাপারটা কী!

Last Updated:

west bengal panchayat election: মাথায় কাঁঠাল নিয়ে প্রচার!

+
কাঁঠাল

কাঁঠাল মাথায় চলছে ভোটপ্রচার

মথুরাপুর: মথুরাপুরে কাঁঠাল মাথায় নিয়ে অভিনব প্রচার করল নির্দল প্রার্থীর সমর্থকরা। এই প্রচার দেখে খুশি গ্রামবাসীরাও। এলাকায় আগে এমন প্রচার দেখা যায়নি। নির্দল প্রার্থী জামাল হোসেন জমাদারের সমর্থনে এই প্রচার করা হয়।
মথুরাপুরের তেঁতুলবেড়িয়া বুথ থেকে তিনি দাঁড়িয়েছেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস। বিজেপি কর্মী সমর্থকরা নির্দল প্রার্থীকে সমর্থন করেছে এই বুথ থেকে। ফলে এখানে মূল লড়াই তৃণমূল কংগ্রেসের সঙ্গে।
নির্দলের প্রতীক বন্টনের সময় জামাল হোসেন জামাদার কাঁঠাল চিহ্ন বেছে নেন। লাগাতার প্রচারের পর জয়ের ব্যাপারে একপ্রকার নিশ্চিত তিনি। মানুষ তাঁর পাশে রয়েছে বলে জানিয়েছেন জামাল হোসেন জামাদার।
advertisement
advertisement
আরও পড়ুন- বাংলা আর ওড়িশাকে মিলিয়ে দিল পঞ্চায়েত নির্বাচনের দেওয়াল লিখন
তিনি আরও জানিয়েছেন লাগামছাড়া দূর্নীতির প্রতিবাদে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। যদিও তৃণমূল কংগ্রেস এই দাবিকে উড়িয়ে দিয়েছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দল প্রার্থী এবারের নির্বাচনে কোনও প্রভাব ফেলতে পারবেনা। শুধুমাত্র দাঁড়ানোর জন্য তাঁরা দাঁড়িয়েছেন। এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসই জয়লাভ করবে।
advertisement
আরও পড়ুন- ময়ূরেশ্বর পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতির বেনজির হুমকি, মন্তব্য ঘিরে তোলপাড়
যদিও এসব নিয়ে বিচলিত নন জামাল। মানুষের মন জয় করতে ব্যাপক প্রচারের পরিকল্পনা নিয়েছেন তিনি। দেওয়াল লিখন, ব্যানার টাঙানো থেকে শুরু করে সব কিছুই করছেন তিনি। তবে কাঁঠাল মাথায় নিয়ে প্রচার সেসব কিছু ছাড়িয়ে গিয়েছে।
নবাব মল্লিক
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কাঁঠাল মাথায় নিয়ে অভিনব প্রচার নির্দল প্রার্থীর, খুশি গ্রামবাসীরা, ব্যাপারটা কী!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement