advertisement

দাঁতে আঁশ ছাড়িয়ে বুনছেন মাদুর! তৈরি হচ্ছে আরও জিনিস... জানেন এই মাদুর গ্রামের অন্দরের গল্প?

Last Updated:

ইতিমধ্যে বিভিন্ন সরকারি মেলা, বিভিন্ন দোকান এবং অনলাইন মাধ্যমে বিক্রি হচ্ছে এই সমস্ত জিনিসগুলো। স্বাভাবিকভাবে ট্র্যাডিশনাল ম্যাটের পরিবর্তে মাদুর থেকে নানান কাস্টমাইজ জিনিস বানিয়ে লাভ জুটছে।

+
মাদুর

মাদুর বুনছেন শিল্পী 

পশ্চিম মেদিনীপুর: এই মাদুরের জন্য প্রান্তিক গ্রামীণ এলাকায় এসেছে রাষ্ট্রপতি সম্মান। জেলা ছাড়িয়ে দেশ, দেশ থেকে বিদেশেও সমাদৃত এই মাদুর। যেমন মসলিনের কাপড়, তেমনি সূক্ষ্ম আঁশ দিয়ে বোনা এই মাদুর। দাঁত দিয়ে কাঠি থেকে আঁশ ছাড়িয়ে তৈরি করতে হয় এই মাদুর। যার দামও সাধারণ মাদুরের থেকে অনেক বেশি। তবে প্রথাকথিত মাদুর না, এসব মাদুর বুনে মিলছে বেশি আয়।
জেলার এই প্রান্তিক গ্রামীণ এলাকা বিখ্যাত মাদুর শিল্পের জন্য। মেদিনীপুর জেলার সবং গ্রাম বিখ্যাত মাদুর শিল্পের জন্য। শুধু সাধারণ মাদুর নয়, হালকা মসলন্দ মাদুর জেলা দেশ কিংবা দেশ ছাড়িয়ে বিদেশেও পাড়ি দিয়েছে বহুবার। গ্রামের অধিকাংশই মাদুর শিল্পের সঙ্গে যুক্ত। তবে বর্তমান সময় উন্নতির সঙ্গে সঙ্গে মাদুর শিল্পেও নানা পরিবর্তন এনেছেন শিল্পীরা।
advertisement
advertisement
ট্রাডিশনাল ম্যাট বানানোর পাশাপাশি মাদুর দিয়ে কাস্টমাইজ হচ্ছে ফাইল কভার, মানিব্যাগ, মহিলাদের ব্যবহৃত ব্যাগ, জুতো, সহ নানান ব্যবহার্য জিনিস। সাধারণ মাদুরের থেকে এই সমস্ত মাদুর থেকে প্রস্তুত নানা জিনিস বাজারেও বেশ ভালো দামে বিক্রি হচ্ছে। ব্যবহার্য এই সমস্ত জিনিসেরও চাহিদা রয়েছে ভালোই। পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকে সারতা এলাকায় ঘরে ঘরেই মাদুর কাঠি দিয়ে মাদুর বোনা হয়। বেশিরভাগ ঘরেই হয় মসলন্দ মাদুর বোনার কাজ। কীভাবে বোনা হয় এই মাদুর, জানেন? মাদুর কাঠি দিয়ে বোনা হলে, মোটা হয় মাদুর। কিন্তু মসলন্দ মাদুর হয় খুব সূক্ষ্ম। মাদুর কাঠি থেকে দাঁত দিয়ে আঁশ ছাড়িয়ে বুনতে হয়। সুতোও লাগে বেশ সূক্ষ্ম। এবার সেই মসলন্দ মাদুর থেকে তৈরি হচ্ছে একাধিক ব্যবহার্য জিনিস।
advertisement
মাদুরকাঠি দিয়ে তৈরি হচ্ছে মানি পার্স, ফাইল কভার, ব্যাগ, ক্যালেন্ডার, ঘড়ি, টিফিন বক্স কভার সহ নানান জিনিস। স্থানীয় বাজারের পাশাপাশি বিভিন্ন সরকারি মেলা কলকাতা এমনকি পাইকারি দরেও বিক্রি হচ্ছে। এছাড়াও অনলাইন মাধ্যমে বিক্রি করছেন এই সকল হাতে বানানো মাদুরকাঠির নানা জিনিস। সবং এর সারতা গ্রামের বাসিন্দা মাদুর শিল্পী অশোক জানা এই মাদুরকাঠি দিয়ে নানান কাস্টমাইজ জিনিস তৈরি করছেন। শুধু তাই নয় তার সঙ্গে কাজ করছেন গ্রামের বহু মানুষ। মাদুর থেকে তৈরি এই সমস্ত জিনিস বাজারে বিক্রি হচ্ছে সামান্য দামে।
advertisement
স্বাভাবিকভাবে মানুষের চাহিদার কথা মাথায় রেখে ব্যাগ থেকে জুতো সবই প্রস্তুত করছেন মাদুর শিল্পীরা। ইতিমধ্যে বিভিন্ন সরকারি মেলা, বিভিন্ন দোকান এবং অনলাইন মাধ্যমে বিক্রি হচ্ছে এই সমস্ত জিনিসগুলো। স্বাভাবিকভাবে ট্র্যাডিশনাল ম্যাটের পরিবর্তে মাদুর থেকে নানান কাস্টমাইজ জিনিস বানিয়ে একদিকে যেমন লাভ জুটছে তেমনইবিভিন্ন সৌখিন জিনিসের সঙ্গে বেঁচে আছে মাদুর শিল্প।
advertisement
রঞ্জন চন্দ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দাঁতে আঁশ ছাড়িয়ে বুনছেন মাদুর! তৈরি হচ্ছে আরও জিনিস... জানেন এই মাদুর গ্রামের অন্দরের গল্প?
Next Article
advertisement
Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস, 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট, দেখে নিন বিশদে
Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস, 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট, দেখে নিন বিশদে
  • Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস

  • 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট

  • দেখে নিন ফোনের ফিচার্স বিশদে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement