advertisement

Mamata Banerjee: 'আমরাও টাকা বন্ধ করতে পারি!' ঝাড়গ্রামের সভা থেকে কেন্দ্রকে পাল্টা হুঁশিয়ারি মমতার

Last Updated:

বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে এ দিন ঝাড়গ্রামে একটি সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী৷

কেন্দ্রীয় সরকারকে পাল্টা হুঁশিয়ারি মমতার৷
কেন্দ্রীয় সরকারকে পাল্টা হুঁশিয়ারি মমতার৷
#ঝাড়গ্রাম: একশো দিনের প্রকল্প সহ বিভিন্ন ইস্যুতে রাজ্যের প্রাপ্য বন্ধ করে রেখেছে কেন্দ্রীয় সরকার৷ বেশ কিছু দিন ধরেই এ নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ শাসক দলের নেতা মন্ত্রীরা৷ এবার পাল্টা জিএসটি বন্ধ করার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী৷ ঝাড়গ্রামের সভা থেকে মমতার হুঁশিয়ারি, কেন্দ্রীয় সরকার যদি দ্রুত বিভিন্ন খাতে প্রাপ্য রাজ্যের পাওনা না মিটিয়ে দেয়, তাহলে রাজ্য থেকেও কেন্দ্রীয় সরকারকে জিএসটি আদায় করতে দেবেন না তাঁরা৷
বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে এ দিন ঝাড়গ্রামে একটি সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী৷ পঞ্চায়েত নির্বাচনের আগে জঙ্গলমহলে বসবাসকারী আদিবাসী সমাজের মন জয়ই মমতার এবারের ঝাড়গ্রাম সফরের মূল উদ্দেশ্য৷
advertisement
ঝাড়গ্রামের সভা থেকেই কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী৷ জঙ্গলমহলের বিস্তীর্ণ অংশের মানুষ একশো দিনের কাজের মতো সামাজিক প্রকল্পের উপরে নির্ভরশীল৷ অথচ সেই প্রকল্পেরই অর্থ বন্ধ করে রেখেছে কেন্দ্রীয় সরকার৷ ঝাড়গ্রামের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, 'এর আগে প্রাপ্য টাকার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে অনুরোধ করে এসেছি৷ এবার কি পায়ে ধরতে হবে? আমাদের টাকা দিতে হবে না হলে গদি ছাড়তে হবে৷ বাংলার বাড়ি তৈরি করছিলাম৷ ৫০ লক্ষ পড়ে আছে, টাকা দিচ্ছে না৷ রাস্তা তৈরির টাকা দেওয়া হচ্ছে না৷ আমাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে৷'
advertisement
রাজ্যের প্রাপ্য টাকা না দিয়ে কেন্দ্রীয় সরকার আসলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, 'আমাকে বলে সব টাকা বন্ধ করে দেবো? আমরাও টাকা বন্ধ করে দিতে পারি৷ একতরফা জিএসটির টাকা তুলে নিয়ে যাচ্ছো৷ কেন টাকা দিচ্ছো না? মানুষের জন্য দেশ, নেতার জন্য দেশ নয়৷ তুমি আমার টাকা নিয়ে যাবে আর গরিব মানুষকে দেবে না, এটা তো হয় না৷ এটাকে বলে মানুষকে প্রতারিত করা৷'
advertisement
টাকা বন্ধের জন্য অবশ্য সরাসরি রাজ্যের বিরোধী দল বিজেপি-র দিকেও নিশানা করেছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, 'কিছু বিরোধী দল বাংলার উন্নতি চায় না, বিসর্জন চায়৷ দিল্লিকে লিখে বলে বাংলাকে একশো দিনের টাকা দেবে না৷ বাড়ি তৈরির টাকা দেবে না৷ এটা কি জমিদারির টাকা?'
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: 'আমরাও টাকা বন্ধ করতে পারি!' ঝাড়গ্রামের সভা থেকে কেন্দ্রকে পাল্টা হুঁশিয়ারি মমতার
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement