advertisement

Mamata Banerjee: জানতেন না জেলার মন্ত্রীও, দুর্ঘটনায় স্কুল ছাত্রীর মৃত্যুর খবর দেখেই নির্দেশ মমতার

Last Updated:

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) নিজে ফোন করে সৌমেনবাবুকে সায়ন্তনী বেরা নামে ওই মৃত ছাত্রীর বাড়িতে যাওয়ার নির্দেশ দেন৷

মহিষাদলে দুর্ঘটনায় মৃত ছাত্রীর দুমড়ে মুচড়ে যাওয়া সাইকেল৷
মহিষাদলে দুর্ঘটনায় মৃত ছাত্রীর দুমড়ে মুচড়ে যাওয়া সাইকেল৷
#মহিষাদল: সকালে স্কুলে যাওয়ার পথে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল সপ্তম শ্রেণির ছাত্রীর৷ পূর্ব মেদিনীপুরের (Purba Medinipore) মহিষাদলের এই ঘটনা সংবাদমাধ্যমে দেখেই মন্ত্রী সৌমেন মহাপাত্রকে ছাত্রীর বাড়িতে যাওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই মৃত ছাত্রীর বাড়িতে গিয়ে সমবেদনা জানান মন্ত্রী সৌমেন মহাপাত্র৷ পরিবারের পাশে থাকারও আশ্বাস দেন তিনি৷
মন্ত্রী সৌমেন মহাপাত্র (Soumen Mahapatra) নিজে পূর্ব মেদিনীপুর জেলার মানুষ৷ কিন্তু এই দুর্ঘটনার খবর তিনিও পাননি৷ তার আগেই মুখ্যমন্ত্রী নিজে ফোন করে সৌমেনবাবুকে সায়ন্তনী বেরা নামে ওই মৃত ছাত্রীর বাড়িতে যাওয়ার নির্দেশ দেন৷
advertisement
advertisement
এ দিন সকালে মহিষাদলের নাটসাল ২ অঞ্চলের বাসিন্দা সপ্তম শ্রেণির ছাত্রী সায়ন্তনী সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল৷ সেই সময়ই দ্রুত গতিতে আসা একটি লরি ছাত্রীকে সাইকেল সমেত পিষে দেয়৷ প্রায় পাঁচশো মিটার টেবে হিঁচড়ে নিয়ে যায় ছাত্রীর দেহ৷ এই দুর্ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়৷ সংবাদমাধ্যমে এই খবর দেখেই সৌমেন মহাপাত্রকে ফোন করে ছাত্রীর বাড়িতে যাওয়ার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
ছাত্রীর বাড়িতে গিেয় সায়ন্তনীর বাবা-মাকে সমবেদনা জানান মন্ত্রী৷ একই সঙ্গে তিনি জানান, এই ধরনের দুর্ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের সঙ্গে কথা বলবেন তিনি৷
মন্ত্রী বলেন, 'অত্যন্ত মর্মান্তিক ঘটনা৷' 'মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি ওই ছাত্রীর বাড়িতে এসেছি৷ মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই৷ আমি নিজে জেলার মানুষ হয়ে দুর্ঘটনার কথা জানতে পারিনি৷ কিন্তু মুখ্যমন্ত্রীর তা নজর এড়ায়নি৷ তিনি কতখানি সংবেদনশীল মানুষ, এই ঘটনাতেই তা প্রমাণিত৷'
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: জানতেন না জেলার মন্ত্রীও, দুর্ঘটনায় স্কুল ছাত্রীর মৃত্যুর খবর দেখেই নির্দেশ মমতার
Next Article
advertisement
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
  • ‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’

  • টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব

  • পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement