advertisement

Mamata Banerjee: 'এটা পেলে, সেটা চায়,' ডিএ নিয়ে কর্মীদের ক্ষোভে রুষ্ট মমতা

Last Updated:

Mamata Banerjee: কেন্দ্রীয় সরকারকে একের পর এক তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন একাধিক ইস্যুতে তোপ দাগেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
মেদিনীপুর: ডিএ নিয়ে সরকারি কর্মীদের কিছু সংগঠন এখনও ক্ষোভ প্রকাশ করে আসছে। বিষয়টি নিয়ে এদিন মেদিনীপুরের সভা থেকে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি তোপ দাগেন কেন্দ্রীয় সরকারকে।
মুখ্যমন্ত্রী বলেন, "আমরা ১১,৫০০ কিলোমিটার রাস্তা তৈরি করছি। কেন্দ্র টাকা দিচ্ছে না। শুধু প্রধানমন্ত্রীর টাকা নয়, রাজ্য কেন্দ্র মিলিয়ে করে। ১০০ দিনের কাজ যারা করবে, তাঁদের নাকি আধার এর সঙ্গে লিঙ্ক করতে হবে। গ্রামের লোকেরা আধার লিঙ্ক করবে? কত গ্রামে ব্যাঙ্ক আছে? আধার লিঙ্ক টা কোথা থেকে করবে? মাথা থেকে নাকি মুন্ডু থেকে? এইগুলো একটু দেখছেন না? আমাদের আবাস যোজনা, ১০০ দিনের টাকা দিচ্ছে না।"
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, "কেন্দ্র টাকা দিচ্ছে না। বঞ্চনা করছে। বিজেপি এর নেতারা গিয়ে বলছেন জলে টাকা দিও না, বাড়িতে টাকা দিও না। তাহলে আমি কি করে ভোট চাইব? বিজেপি বলছে। আমি বলব, তোমাদের লজ্জা করে না। এই গুলো সাধারণ মানুষের টাকা। আমি ম্যাজিশিয়ান নই। এত টাকা জোগাড় করবো কী করে? টাকা দিচ্ছে না, কোথা থেকে জোগাড় হবে। এটা পেলে সেটা চায়,ওটা পেলে সেটা চায়।"
advertisement
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এখন কেন্দ্রীয় সরকার ট্যাক্সের টাকা তুলে নেয়। কেন্দ্র জিএসটি-র এর টাকা দেয় না। আগামী বছর থেকে ৫ বছর ৫ লক্ষ টাকা করে স্মার্ট কার্ড করা হচ্ছে। যাঁরা ব্যবসা করতে চান, তাঁদের এই প্রোগ্রাম হচ্ছে ভবিষ্যৎ। সব ব্যবসায় ভাল চলে। কেউ হোটেল করতে পারেন, দোকান করতে পারেন। তিনি বলেন, কারোর থেকে ভিক্ষা চাইতে হবে না। ২৩ তারিখে মাধ্যমিক শুরু হচ্ছে। তার আগেই সাইকেল দিয়ে দেওয়া হবে।"
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: 'এটা পেলে, সেটা চায়,' ডিএ নিয়ে কর্মীদের ক্ষোভে রুষ্ট মমতা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement