advertisement

Mamata Banerjee calls Reema Singh's mother: 'মেয়েকে ফেরাতে পারব না', রিমার মাকে ফোন মমতার! দিলেন জোড়া আশ্বাস

Last Updated:

বেসরকারি সংস্থায় কর্মরত রিমার উপরই মূলত আর্থিক ভাবে নির্ভরশীল ছিল তাঁর পরিবার৷

রিমা সিংহের মাকে ফোন করলেন মুখ্যমন্ত্রী৷
রিমা সিংহের মাকে ফোন করলেন মুখ্যমন্ত্রী৷
গতকাল পার্ক সার্কাসে পুলিস কনস্টেবল চড়ুপ লেপচার ছোড়া গুলিতে মৃত্যু হয় হাওড়ার দাসনগরের বাসিন্দা রিমা সিংহের৷ একটি অ্যাপ নির্ভর বাইকে চড়ে যাওয়ার সময় রিমার শরীরে গুলি লাগে৷ ঘটনাস্থলেই মারা যান তিনি৷
advertisement
বেসরকারি সংস্থায় কর্মরত রিমার উপরই মূলত আর্থিক ভাবে নির্ভরশীল ছিল তাঁর পরিবার৷ রিমার ভাই গত বছরই উচ্চ মাধ্যমিক পাস করেছে৷ তাঁর বাবাও অসুস্থতার কারণে নিয়মিত কাজ করতে পারেন না৷ রিমার আচমকা মৃ্ত্যুতে একদিকে যেমন শোক বিহ্বল হয়ে পড়েছে সিংহ পরিবার, সেরকমই ভবিষ্যৎ ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা৷
advertisement
এ দিন দুপুরেই রিমার মা মিরা সিংহের সঙ্গে ফোনে কথা হয় মুখ্যমন্ত্রীর৷ কান্নায় ভেঙে পড়ে রিমার মা জানালেন, 'মুখ্যমন্ত্রী বললেন, মেয়েকে তো ফিরিয়ে দিতে পারব না৷ ছেলের জন্য হোমগার্ডে চাকরির ব্যবস্থা করে দেবেন বলেছেন৷ ওর বাবার জন্যও একটা ছোট দোকান করে দেবেন৷ মুখ্যমন্ত্রী পাঁচ লক্ষ টাকা পাঠিয়েও দিয়েছেন৷'
advertisement
ময়নাতদন্তের পর রিমার দেহ আজই হাওড়ার দাসনগরের ভাড়াবাড়িতে পৌঁছনোর কথা৷ পরিবারের ভার কাঁধে তুলে নেওয়া রিমা যে আর ফিরবেন না, এখনও বিশ্বাস হচ্ছে না তাঁর বাবা-মা-ভাইয়ের৷ সামনেই বিয়ে হওয়ার কথা ছিল রিমার৷ একটি বুলেটই সমস্ত স্বপ্নে ইতি টেনে দিল৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee calls Reema Singh's mother: 'মেয়েকে ফেরাতে পারব না', রিমার মাকে ফোন মমতার! দিলেন জোড়া আশ্বাস
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement